বিজ্ঞাপন

মাঠে ফিরতে মানসিকভাবে প্রস্তুত জামাল মুসিয়ালা

মাঠে ফিরতে মানসিকভাবে প্রস্তুত জামাল মুসিয়ালা

জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালার পর পর দুই ম্যাচে মাঠের মধ্যে লুটিয়ে পড়ার পেছনে তাঁর স্নায়বিক চিকিৎসার ধরন পরিবর্তনকে প্রধান কারণ বলে জানিয়েছেন বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি। তবে এ নিয়ে বাড়তি উদ্বেগ বা শঙ্কার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।

২৩ বছর বয়সী এই জার্মান আন্তর্জাতিক তারকা গত মঙ্গলবার হাইডেনহাইমের বিরুদ্ধে ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে বেঞ্চ থেকে নামার মাত্র ছয় মিনিট পর মাঠেই হঠাৎ লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে সাপোর্ট দিয়ে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এর আগে গত শনিবার আরবি লাইপজিগের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের প্রীতি ম্যাচেও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি।

চলতি সপ্তাহে মুসিয়ালা নিজেই জানান যে, তিনি একটি ব্যাধিতে ভুগছেন এবং এই ধরনের ঘটনা এখন তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। তবে ক্লাব ও কোচের কাছ থেকে তিনি পূর্ণ সমর্থন পাচ্ছেন।

বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ডরটমুন্ডের মুখোমুখি হওয়ার আগে বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘জামালের চিকিৎসা প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে, যার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এই ঘটনাগুলো ঘটেছে। নতুন ধরনের চিকিৎসায় এমন কিছু হওয়া বেশ স্বাভাবিক। আমি ওর সাথে কথা বলেছি, সে নিজেই আমাকে বিষয়টি স্পষ্ট করতে বলেছে।’

বায়ার্নের স্পোর্টিং ডাইরেক্টর ম্যাক্স এবার্ল জানান, ক্লাব কর্তৃপক্ষ গত পুরো মৌসুম জুড়েই জামালের এই শারীরিক অবস্থার কথা জানত এবং দলের সব খেলোয়াড়ও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন।

কোম্পানি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি পুরোপুরি শান্ত ও আশাবাদী। আমার মনে হচ্ছে জামাল এবার মাঠে এর জোরালো উত্তর দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত।’

তবে শারীরিক পুনর্বাসন ও মানসিক সুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে শনিবারের সুপার কাপ ম্যাচে মুসিয়ালাকে দলে রাখা হচ্ছে না বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

এমএমএম/