৩ কোটি পাউন্ড দিতে চেয়েছিল। অ্যাস্টন ভিলা আর্সেনালের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। প্রায় দ্বিগুণ দাম বাড়িয়ে আরেকবার প্রস্তাব দিয়ে ফিরতে হলো না গানারদের। ইংল্যান্ড ডিফেন্ডার এজরি কোনসার যোগ দেওয়ার খবর নিশ্চিত করল ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।
সূত্রগুলো ইএসপিএন-কে জানিয়েছে, প্রায় ৫ কোটি ১০ লাখ পাউন্ডের চুক্তিতে সম্মত হয়েছে দুই ক্লাব। একই সঙ্গে ইংলিশ ডিফেন্ডারের জন্য থাকছে ৪০ লাখ পাউন্ড অতিরিক্ত বোনাস।
প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখা ও চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমের (পিএসজির কাছে ফাইনাল হার) চেয়ে আরেক ধাপ ভালো করার লক্ষ্যে কোনসাকে আনল উত্তর লন্ডন ক্লাব। শুক্রবার কভেন্ট্রির বিপক্ষে তিনি তার নতুন দলের প্রথম লিগ ম্যাচে খেলতে পারবেন না। সোমবার সাবেক ক্লাব ভিলার বিপক্ষেই তার অভিষেক হতে পারে।
কোনসা ক্লাব মিডিয়াকে বলেছেন, ‘আমার ও আমার পরিবারের জন্য বিশ্বের অন্যতম সেরা ক্লাবের জন্য খেলা একটি গর্বের মুহূর্ত। হ্যাঁ, অনেক আবেগ আমার মনে ঘুরপাক খাচ্ছে।’
কোনসা সেন্টার ব্যাক কিংবা রাইট ব্যাক হিসেবে খেলতে পারেন। তাতে উইলিয়াম সালিবা ও জুরিয়েন টিম্বার ইনজুরির কারণে শুরুতে না থাকলেও রক্ষণে গভীরতা বাড়াবেন তিনি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার ইংল্যান্ডকে শেষ বিশ্বকাপের সেমিফাইনালে তুলবে দারুণ অবদান রাখেন।
এফএইচএম
