বিজ্ঞাপন

২৬ রানে ৬ উইকেট হারিয়েও টেস্ট জিতেছিল বাংলাদেশ!

২৬ রানে ৬ উইকেট হারিয়েও টেস্ট জিতেছিল বাংলাদেশ!

ডারউইনে পুরো ১১ সেশন আধিপত্য বিস্তার করে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে উল্টো চিত্র। চলতি সিরিজে প্রথমবার কোনো একটি সেশন নিজেদের করে নিতে পেরেছে অজিরা।

২১ রানে ৬ উইকেট পড়েছে বাংলাদেশের। প্রথম ইনিংসে ভরাডুবি দেখেছে তারা। মিচেল স্টার্ক নেন প্রথম পাঁচ উইকেট। মাত্র ২২ বলে নিজের দ্বিতীয় দ্রুততম ফাইফারের দেখা পান তিনি। লাঞ্চে যায় বাংলাদেশ ৬ উইকেটে ৩৫ রানে। চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, তারা বড় ব্যবধানে হারের শঙ্কায়।

কিন্তু এমন বিপর্যয়ের পরও ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা বাংলাদেশের আছে। ২০২৪ সালের আগস্টে ২৬ রানে ৬ উইকেট হারিয়েছিল তারা। পাকিস্তানের খুররাম শাহজাদ তোপ দাগান। কিন্তু সেখান থেকে ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। লিটন দাসের ১৩৮ ও মেহেদী হাসান মিরাজের ৭৮ রানের কল্যাণে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে বাংলাদেশ করে ২৬২ রান।

তারপর হাসান মাহমুদ ও নাহিদ রানা নিজেদের মধ্যে ৯ উইকেট ভাগাভাগি করে পাকিস্তানকে ১৭২ রানে গুটিয়ে দেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রানের। মাত্র চার উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। রাওয়ালপিন্ডিতে সেই টেস্ট ৬ উইকেটে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়ে বাংলাদেশ।

এফএইচএম