বিজ্ঞাপন

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

ম্যাকাইতে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই অস্ট্রেলিয়ার। বাংলাদেশের জন্য যা আরো কঠিন। তবে অজি পেসার মিচেল স্টার্কের স্ত্রী এলিসা হিলি এই মাঠে খেলেছেন অনেকবার। যে কারণে ভালো অভিজ্ঞতাও রয়েছে তার। তিনি স্টার্ককে পরামর্শ দিয়েছিলে টস জিতলে আগে বোলিং নেওয়া জন্য।

স্টার্ক বলেন, 'আমি টসের সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে দূরে রাখি। তবে আমার স্ত্রী আসলে এখানে বেশ কিছু ম্যাচ খেলেছে এবং সে বলেছিল, আগে বোলিং করতে। তাই আমি কোনো মতামত দিইনি, কিন্তু আমরা সিদ্ধান্ত নেওয়ার অনেক আগেই সে ঠিকভাবে বুঝে গিয়েছিল।'

দিনের শুরুতে উইকেট কিছুটা ভেজা থাকলেও সময়ের সঙ্গে সেটি শুকিয়ে এসেছে। এ প্রসঙ্গে স্টার্ক বলেন, 'ম্যাচ শুরুর সময় পায়ের নিচে উইকেটটা কিছুটা স্যাঁতসেঁতে ও পিচ্ছিল ছিল। এরপর অবশ্য আবহাওয়া ও বাতাসের কারণে এটি কিছুটা শুকিয়েছে, তবে এখনো ভালোই খেলছে।'

'গত সপ্তাহে ডারউইনে যে উইকেট ছিল, তার চেয়ে এটি সম্ভবত একটু দ্রুতগতির। আমরা ভালো ক্যারি এবং ভালো বাউন্সও দেখেছি। আমার মতে, এটি একটি ভালো উইকেট।'-যোগ করেন তিনি।

এসএইচ/এইচজেএস