বিজ্ঞাপন

এশিয়ান গেমস নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

এশিয়ান গেমস নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের উদ্বোধন। বাংলাদেশ ২২ ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে। ২২ ডিসিপ্লিনের ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামীকাল বিকেলে সভায় ডেকেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদে এই সভা অনুষ্ঠিত হবে। 

ক্রীড়া প্রতিমন্ত্রী গত সপ্তাহেও ফেডারেশনের কর্মকর্তাদের সাথে বসেছিলেন। সেটা ছিল মূলত নতুন কমিটির প্রতি নির্দেশনা ও নির্বাচন সংক্রান্ত বিষয়। নতুন গঠিত ২৭ ফেডারেশনের এডহক কমিটির বাইরে ফুটবল ও ক্রিকেট এশিয়ান গেমসে যাচ্ছে। আগামীকালের সভায় তারাও যোগ দেবে। কালকের সভা মূলত এশিয়ান গেমস নিয়েই। 

এশিয়ান গেমসের কয়েকটি ডিসিপ্লিনের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে জটিলতা ছিল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই সমস্যা সমাধানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করেছেন। অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি এশিয়ান অলিম্পিকে আলোচনার পর কার্ড জটিলতা এখন সমাধানের পথে। 

এজেড/এইচজেএস