বিজ্ঞাপন

মেসির গোল সত্ত্বেও ৫ ম্যাচে চতুর্থ হার ইন্টার মায়ামির

মেসির গোল সত্ত্বেও ৫ ম্যাচে চতুর্থ হার ইন্টার মায়ামির

ইন্টার মায়ামির সময়টা ব্যর্থতার বৃত্তে আটকে গেছে। নিজেদের সর্বশেষ ৫ ম্যাচের চারটিতেই হেরেছে লিওনেল মেসির দল। তিনি মৌসুমের ১৪তম গোল করলেও টরন্টো এফসির কাছে ২-১ ব্যবধানে হেরেছে মায়ামি। 

ঘরের মাঠ নু স্টেডিয়ামে সবদিক থেকেই দাপট দেখালেও স্বাগতিক মায়ামিকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময় শেষ হওয়ার আট মিনিট আগে রদ্রিগো ডি পলের থ্রু বল থেকে প্রথম ছোঁয়াতেই দারুণ ফিনিশিংয়ে গোল করেন মেসি। তবে ঘরের মাঠে শেষ দিকে মায়ামির ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্যর্থ হয়।

এর আগে ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে টরন্টোকে এগিয়ে দেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার জশ সার্জেন্ট ও ডেরিক এতিয়েন জুনিয়র। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে ২১টি এমএলএস ম্যাচে টরন্টোর মাত্র পঞ্চম জয়।

লিগস কাপের প্রথম পর্বেই বিদায়ের পথে দুটি হারের পাশাপাশি এক সপ্তাহ আগে ন্যাশভিলে এসসির কাছে ৪-১ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। মাঝে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে তারা ২-২ গোলে ড্র করে, যেখানে মেসির গোলে মায়ামির টানা পরাজয়ের ধারা থেমেছিল। তবে এমএলএসে মায়ামি সর্বশেষ জয়ের দেখা পেয়েছে প্রায় এক মাস আগে।

dhakapost

টরন্টোর কাছে হারের ফলে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ন্যাশভিলে ১০ পয়েন্ট এগিয়ে গেছে মায়ামির চেয়ে। মায়ামি এখনও ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থাকলেও গত মৌসুমের এমএলএস কাপজয়ীদের এখন শীর্ষ চার নিশ্চিত করা এবং প্লে-অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে খেলার সুবিধা ধরে রাখার বিষয়টি নিয়ে পেছনের দলগুলোর দিকে তাকাতে হবে।

এএইচএস