বিজ্ঞাপন

ইনিংস ব্যবধানে হেরে হতাশ শান্ত, তবে খুশিও

ইনিংস ব্যবধানে হেরে হতাশ শান্ত, তবে খুশিও

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ দল। তবে এই ম্যাচে তাদের বোলাররা নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়েছেন। বিশেষ করে পেসার শরিফুল ইসলাম একাই তুলে নিয়েছেন ৭ উইকেট। সিরিজজুড়েই বাংলাদেশের পেসাররা দাপট দেখিয়েছেন। যে কারণে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনেক খুশি।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘অনেক খুশি। পেস বোলিং আক্রমণ, এই জায়গায় আমরা গত কয়েক বছরে অনেক উন্নতি করেছি। বাংলাদেশের পেসাররা গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে, তারা দারুণ করছে। হাসান-শরিফুল-তাসকিনরা যেভাবে বল করেছে, সব পেসার যেভাবে বল করছে গত কয়েক বছরে, আমি অনেক খুশি। এখানে এবং বাংলাদেশেও তারা অনেক ভালো করেছে। সব কাজ ঠিকভাবে করছে। ভালো ছন্দে আছে তারা। অধিনায়ক হিসেবেও আমি বেশ খুশি।’

পেসারদের নিয়ে খুশি থাকলেও শান্তর হতাশা ব্যাটারদের নিয়ে। নিজেরা বাজে খেলায় কোনো অজুহাত দিতে চান না বাংলাদেশ অধিনায়ক। তবে অজিদের প্রশংসাও করেছেন শান্ত, ‘আবেগ তো থাকবেই। তবে পেশাদার হিসেবে ম্যাচে মনোযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি সবাই তা করেছেও। তবে মাঠে নিজেদের সেরাটা খেলতে পারিনি আমরা।’

ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই হতাশাজনক ব্যাটিং। তবে টস অনেক বড় ফ্যাক্টর ছিল। প্রথম ইনিংসে ব্যাট করা কঠিন ছিল, তিন ইনিংসে ব্যাট করাই কঠিন ছিল। তবে কোনো অজুহাত দিতে চাই না। আমরা বাজে ব্যাট করেছি, তারাও অনেক ভালো বল করেছে। সামনে আমাদের টেকনিক্যাল জায়গাতে অনেক উন্নতি করতে হবে।’

এসএইচ/এফএইচএম