বিজ্ঞাপন

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

আইভরি কোস্টের ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার ইয়ান দিওমান্ডের জন্য রিয়াল মাদ্রিদে অভিষেক ম্যাচটি এমনিতেই স্মরণীয় ছিল। আর ম্যাচ শেষে তার আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দিলেন তার ছোটবেলার আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়ালে অভিষেকের পরপর  সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দিওমান্ডেকে ফলো করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো।

টিএনটি স্পোর্টস তরুণ দিওমান্ডের একটি ছোটবেলার ছবি প্রকাশ করে, যেখানে তাকে নিজ হাতে পেছনে রোনালদো লেখা ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরা অবস্থায় দেখা যায়।

আরবি লাইপজিগ থেকে ৭ বছরের চুক্তিতে ২০৩৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এই তরুণ উইঙ্গার। প্রায় ১২৫ মিলিয়ন ইউরো খরচে করা এই চুক্তিটি ক্লাব ইতিহাসের অন্যতম দলবদল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২৫-২০২৬ মৌসুমে লাইপজিগের হয়ে ৩৬ ম্যাচে ১৩টি গোল ও ১০টি অ্যাসিস্ট করে জার্মানির সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন দিওমান্ডে।

হোসে মরিনহোর অধীনে রিয়ালের নতুন প্রজেক্ট এবং আইভরি কোস্টের হয়ে বিশ্বমঞ্চেও দারুণ পারফর্ম করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই উদীয়মান তারকা।

এমএমএম/