বিজ্ঞাপন

আবাহনী ফুটবলে নতুন চেয়ারম্যান আশীষ

আবাহনী ফুটবলে নতুন চেয়ারম্যান আশীষ

আশীষ রায় চৌধুরী ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ। সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গন থেকে দূরে থাকলেও এক সময় আবাহনী ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। তার ছোট ভাই দীপু রায় চৌধুরী আবাহনীর অন্তঃপ্রাণ ক্রীড়াবিদ ও কোচ। অনেক দিন পর আশীষ রায় চৌধুরি আবাহনী ক্লাবের ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হয়েছেন। এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবের পরিচালনা পর্ষদ।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক আশিষ রায় চৌধুরীকে ক্লাবের প্রশাসন ইনচার্জের দায়িত্বও দেয়া হয়েছে। আবাহনী পরিচালনা পর্ষদ মনে করে, দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার অধিকারী আশিষ রায় চৌধুরী নতুন দায়িত্বে ক্লাবের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে ফুটবল বিভাগের সার্বিক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সমন্বয়, পরিকল্পনা ও তদারকির মাধ্যমে আবাহনীর ফুটবল কার্যক্রমকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

নতুন দায়িত্বে তিনি ক্লাবের প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি ফুটবল কমিটির কার্যক্রম পরিচালনা, সংশ্লিষ্ট কর্মকর্তা, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় এবং ফুটবল বিভাগের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানে ভূমিকা রাখবেন। আবাহনী পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করছে, আশিষ রায় চৌধুরীর অভিজ্ঞতা, দক্ষতা ও ক্রীড়ার প্রতি নিষ্ঠা ক্লাবের ঐতিহ্য ও গৌরবকে আরও সমৃদ্ধ করবে এবং আবাহনীর ফুটবলকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।

এজেড/এমএমএম