বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে জিতলেও উন্নতির কথা বললেন ক্যারি

বাংলাদেশের বিপক্ষে জিতলেও উন্নতির কথা বললেন ক্যারি

ডারউইন টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় তথা শেষ টেস্টে ঘুরে দাঁড়িয়ে দুই দিনেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। আজ খেলা না থাকলেও সংবাদ সম্মেলনে এসেছিলেন অ্যালেক্স ক্যারি।

স্বাগতিক বোলারদের তোপে দ্বিতীয় টেস্টে দাঁড়াতেই পারেনি সফরকারী দলের ব্যাটাররা। বোলারদের নিয়ে ক্যারি বলছিলেন, ‘(ম্যাকাইয়ে) অবশ্যই দারুণ শুরু হয়েছিল। মিচেল স্টার্ক যেরকমটা করে থাকে। প্রথম বলেই (উইকেট এনে দিয়েছে)। শুরুতে সে ভালো জায়গায় বল করে। দুই দিনে অনেক সুইং হয়েছে। আমার মনে হয় দুই দলই দারুণ ফাস্ট বোলিং করেছে, ব্যাট হাতে এক্সিকিউশন ঠিকভাবে হয়নি, তাই খেলা ছোট হয়ে গেছে। দুই দলের বোলারদেরকেই কৃতিত্ব দিতে হবে। আমাদের হয়ে মিচেল স্টার্ক যা করে দেখিয়েছে, আমরা চেয়েছি সে শুরুটা ভালোভাবে করে দিক আমাদের জন্য। সে তা করেছেও। কামিন্সও দারুণ করেছে। পেসাররা গত কয়েক বছর ধরে ভালো করে যাচ্ছে। এই ম্যাচেও দুর্দান্ত ছিল।’

জিতলেও দলের উন্নতি প্রসঙ্গে সজাগ ক্যারি, ‘অবশ্যই আমরা সবসময়ই উন্নতির চেষ্টা করি। প্রথম ইনিংসে ব্যাট হাতে আরও ভালো করা যেত। অবশ্যই দেড়শ রানের লিড ভালো ব্যাপার। তবে আমার মনে হয় আরও কিছু রান করা যেত। ফলে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও উন্নতি করার জায়গা আছে। গ্রিন এই সিরিজে দারুণ করেছে। ডারউইনে দারুণ করেছে, এখানেও সেই ধারা বজায় রেখেছে। ধৈর্যের সঙ্গে ব্যাট করেছে, নিজের কাজটা করে দিয়েছে। স্মিথও দারুণ খেলেছে। ইউনিট হিসেবে আরও উন্নতি করে যেতে হবে আমাদেরকে। আমরা ক্ষুধার্ত, কঠোর পরিশ্রমও করে যাচ্ছি। ইনিংস ব্যবধানে জিতলেও আরও উন্নতির জায়গা আছে।’

দলের বাইরে থাকা নাথান ম্যাকসুইনির ব্যাপারে ক্যারি জানিয়েছেন, ‘তার (নাথান ম্যাকসুইনির) শুরুটা কঠিন হয়েছিল। আমাদের সবার জন্যই আসলে (জসপ্রীত) বুমরাহর বিপক্ষে (ভারত সিরিজে) শুরুটা কঠিন ছিল। নাথান সেই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছে বলে আশা করি। সে আরও ভালো প্লেয়ার হিসেবে কামব্যাক করবে। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে দারুণ একজন নেতা সে। অস্ট্রেলিয়াতে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আমাদের দলে এখন যারা আছে, তারাও উন্নতি করে যাচ্ছে, চেষ্টা করছে সব জায়গায় মানিয়ে নেওয়ার। সে অনেক জায়গায় খেলেছে। অনেক শান্ত একজন প্লেয়ার। দারুণ পরিপক্কতাও আছে। সব দিকেই ভালো।’

তিন নম্বরে ব্যাট করা মার্নাস লাবুশেনের অফ ফর্মের ব্যাপারে ক্যারি জানান, ‘নিজের সেরা ছন্দে লাবুশেন কতটা ভালো প্লেয়ার আমরা সবাই জানি। এখানে সব ব্যাটারই কিছুটা সংগ্রাম করেছে, সহজ যায়নি তেমন কারও। সে চেষ্টা করে যাচ্ছে। অবশ্যই দেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। যারা এখন দলে থাকাদের উপর চাপ দিবে, এটাই আমরা চাই। ইংল্যান্ডে গিয়ে অনেকেই ক্রিকেট খেলে থাকে। কঠিন উইকেটে রান করছে। শেফিল্ড শিল্ড ক্রিকেটে রান করছে। ওয়ানডে ক্রিকেটেও রান করছে। ফলে আমাদের হাতে অনেক বিকল্প আছে দল বানানোর জন্য।’

এসএইচ