বিজ্ঞাপন

নাইটক্লাবে পুলিশের হাতে আটক ইংলিশ পেসারকে শাস্তি

নাইটক্লাবে পুলিশের হাতে আটক ইংলিশ পেসারকে শাস্তি

অবাঞ্ছিত এক ঘটনায় শিরোনাম হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। শনিবার দলের পেসার ব্রাইডন কার্স ডার্বিশায়ারের এক নাইটক্লাবে মারামারি করে পুলিশের হাতে আটক হন। তাকে হাতকরা পড়া অবস্থায় দেখা যায়। কৃতকর্মের ফলও পেয়ে গেছেন তিনি। 

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। লিডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। প্রত্যাশিতভাবে দ্বিতীয় ম্যাচের দল থেকে বাদ পড়েছেন কার্স।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড রোববার নিশ্চিত করেছিল, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং তদন্ত করছে। প্রথম টেস্টের একাদশে ছিলেন না কার্স। ডারহামের হয়ে তাকে চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য ছেড়ে দেওয়া হয়। দুই মাসের ব্যবধানে এনিয়ে দ্বিতীয়বার কোনো ইংলিশ ক্রিকেটার নাইটক্লাব বিতর্কে জড়ালেন।

এর আগে এমন ঘটনায় ইসিবি অভিযুক্ত খেলোয়াড়কে পরবর্তী ম্যাচ থেকে বহিষ্কার করে এবং অপরাধের মাত্রা অনুযায়ী জরিমানা করেছিল। প্রত্যাশিতভাবে ইসিবি সোমবার কার্সকে ২৭ আগস্ট শুরু হতে যাওয়া লর্ডস টেস্টে নিষিদ্ধ করেছে। তার বদলে স্কোয়াডে এসেছেন তরুণ পেসার সনি বেকার। ডানহাতি ফাস্ট বোলার হ্যাম্পশায়ারের হয়ে খেলেন। 

এফএইচএম