বাবার পথ ধরে ভারতীয় দুই কিংবদন্তি ক্রিকেটারের ছেলে যে সম্ভাবনাময় হয়ে উঠছেন সেটি আগেই টের পাওয়া যাচ্ছিল। এবার রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগের ছেলে দেশটির অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন। তাদের নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও লাল বলের সিরিজ খেলবে ভারত।
অনূর্ধ্ব-১৯ দলের এই সিরিজে ওয়ানডেতে লক্ষ্য রায়চন্দনি অধিনায়ক এবং যশবর্ধন চৌহান সহ-অধিনায়ক, আবার টেস্টে যশবর্ধন অধিনায়ক ও তার সহকারী থাকবেন রায়চন্দনি। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় যুব দলের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন শেবাগের ছেলে আর্যবীর শেবাগ ও রাহুল দ্রাবিড়ের ছেলে অনভয় দ্রাবিড়। এর আগে জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে অ-১৯ দলের একটি ওয়ানডে ম্যাচে ৮৭ রানের ইনংস খেলেন অনভয় দ্রাবিড়।
দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর এবং চারদিনের (টেস্ট) দুটি ম্যাচ খেলবে ২৭-৩০ সেপ্টেম্বর ও ৫-৮ অক্টোবর। শেষ চারদিনের ম্যাচটি হবে আহমেদাবাদ, বাকি ম্যাচগুলোর ভেন্যু রাজকোট। শ্রীলঙ্কায় দুটি চারদিনের ম্যাচে ৩০৭ রান করেছিলেন রায়চন্দনি। তিনি গলে ২০৭ এবং কলম্বোয় অপরাজিত ১০০ রান করেছিলেন। ইতোমধ্যে উত্তরাখণ্ডের হয়ে চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২২৩ রান করেছেন রায়চন্দনি।
ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে স্কোয়াড
লক্ষ্য রায়চন্দনি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল (উইকেটরক্ষক), আর্যবীর শেবাগ, ভিকে বিনীত, কুশাগরা ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অনভয় দ্রাবিড় (উইকেটরক্ষক), ভি যশবীর, রোহিত যাদব, শভিন উলপতি ভেনকা, মোহিত বিনোদ, চিবুক।
চারদিনের স্কোয়াড
যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রায়চন্দনি (সহ-অধিনায়ক), সাগর বির্ক, কুশাগরা ওঝা, মানাল চৌহান, কুশ প্যাটেল, মানব কৃষ্ণ (উইকেটরক্ষক), অভিপ্রয় বিশ্বাস (উইকেটরক্ষক), রোহিত যাদব, ইশান ওম, অয়ন আকরাম, প্রণব রাগবেন্দ্র, প্রিয়াংশু, উলয়ান সিং, প্রণব।
এএইচএস
