কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ভারতের করা ৯ উইকেটে ৫০৩ রানের জবাবে খেলতে নেমে মাত্র ২৯০ রানে অলআউট হলে ফলোঅনে পড়ে শ্রীলঙ্কা। মনে হচ্ছিলো এই ম্যাচেও সহজ পাবে ভারত। কিন্তু সিরাজ-কৃষ্ণাদের বিপক্ষে ব্যাট হাতে যেন একাই লড়ে যাচ্ছেন লঙ্কান ব্যাটার সোনাল দিনুশা। দুই ম্যাচের চার ইনিংসে তুলে নিয়েছে তিনটি সেঞ্চুরিও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩৮৭ রান। ফলে ১৭৪ রানের লিড পেয়েছে লঙ্কানরা।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনেই ৬ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। সেদিন দলীয় সংগ্রহে ছিল ২২৯ রান। তখন পর্যন্ত মাত্র ১৬ রানের লিড নিতে পেরেছিল স্বাগতিকরা। এমতাবস্থায় মনে হচ্ছিলো প্রথম দিনের প্রথম সেশনে হয়তো দ্রুতই অলআউট হয়ে যাবে শ্রীলঙ্কা।
কিন্তু দিনের শুরু থেকেই ঠান্ডা মাথায় ব্যাট করতে থাকেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোনাল দিনুশা। এসময় তাকে সঙ্গ দিতে থাকেন কেশারা নুয়ান্থা। দুজন মিলে গড়েন ১১২ রানের জুটি। ১৫০ বলে ৪৬ রানে আউট হন নুয়ান্থা। পরের উইকেটে নেমে ২ রান করেন প্রবাথ জয়সুরিয়া।
এদিকে লাহিরু কুমারাকে নিয়ে আপনতালে খেলে যাচ্ছেন দিনুশা। ইতোমধ্যে সেঞ্চুরিও তুলে নিয়েছেন। এর মাধ্যমে দুই ম্যাচের চার ইনিংসের মধ্যে তিনটি শতক হাঁকানোর রেকর্ডও গড়েছেন। তার আগে এই রেকর্ড রয়েছে কেবল দুই লঙ্কান ব্যাটারের। এখন পর্যন্ত ১০০ রানে অপরাজিত রয়েছেন দিনুশা ও ২ রানে কুমারা অপরাজিত থাকেন।
এমএমএম/
