বিজ্ঞাপন

শুক্রবার শুরু জিডি ট্রফি, দেখে নিন কে কোন দলে

শুক্রবার শুরু জিডি ট্রফি, দেখে নিন কে কোন দলে

বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে জিডি ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল। মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সব ম্যাচ।

তিন দলের অংশগ্রহণে লিগভিত্তিক এই প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। জয়ের জন্য থাকছে ২ পয়েন্ট, ম্যাচের ফল না হলে থাকছে ১ পয়েন্ট।

শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৭দল। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এরপর ৩০ আগস্ট অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলবে অনূর্ধ্ব-১৯ দল।

পহেলা সেপ্টেম্বর মাঠে নামবে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২৩ দল। প্রথমপর্বে প্রতিটি দলের দুটি করে ম্যাচ খেলার পর আবার একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলবে তারা। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৯ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের স্কোয়াড:

নয়ন বাবু, আসাদুল্লাহ হিল গালিব, সৌরভ কর্মকার, ইমরান ভূঁইয়া, লরেন্স রয়, হোসাইন শেখ (অধিনায়ক), রিফাত হাওলাদার, আজহা বিন মুহিব, ইয়াসিন মজুমদার, মোহাম্মাদ আব্দুল্লাহ, আলিফ হাসান লিখন, সাকিবুল ইসলাম, সিফাত আলী, মো. মাজেদুল ও নুর-এ আল ইসলাম জাভি।

স্ট্যান্ডবাই: বায়েজিদ বোস্তামি, ফরহাদ আহমেদ, সুজন, মো. ইফতেখার ও আয়মান হোসাইন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড:

আবদুল্লাহ আল মুহি, শেখ জারিফ সিয়াম, কাওসার আহমেদ, আহসান আল মুমিন, ফারহান সাদিক, আদ্রিত ঘোষ, ফরিদ হোসাইন ফয়সাল (অধিনায়ক), রুবিউল হাসান অনিক, আল রাফি, আবদুর রহিম, রুবায় ইসলাম রিজন, তাফিউল আলম তামিম, শেখ আতিউর রহমান আকাশ, শাকিল আহমেদ ও রাকিবুল হাসান।

স্ট্যান্ডবাই: মজহারুল ইসলাম সাগর, আল আমিন রনি, কুমার নিলয়, রাকিব খান, শহিদুল ইসলাম ও মেহরাব হাসান সিজান।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের স্কোয়াড:

জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক, মো. রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী এলিন (অধিনায়ক), খালিদ হাসান, মো. রিজান হোসেন, আহরার আমিন, দেবাশিস সরকার দেবা, মো. আবদুল্লাহ, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, নুহায়েল সানদীদ, মো. স্বাধীন ইসলাম ও মুহিউদ্দিন তারেক।

স্ট্যান্ডবাই: রাহিন আহমেদ, সাদ ইসলাম রাজিন ও মারুফ মৃধা।

এসএইচ/এমএমএম