বিজ্ঞাপন

আর্সেনালকে এড়িয়ে থাকতে পারলেন না ভিনিসিয়ুস

আর্সেনালকে এড়িয়ে থাকতে পারলেন না ভিনিসিয়ুস

বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে গুঞ্জন উঠেছিল, ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন আর্সেনালে। এই গ্রীষ্মে গানারদের সঙ্গে তার যোগ দেওয়ার খবর ছিল আলোচনায়। প্রায় নিশ্চিত ছিল তার এমিরেটস স্টেডিয়ামে যাওয়া। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু আর্সেনালকে এড়াতে পারলেন না তিনি। 

ভিনিসিয়ুসের জন্য রেকর্ড ফি দিতে প্রস্তুত ছিল গানাররা। ইএসপিএন জানিয়েছিল যে, চুক্তি নবায়নে কোনো সমঝোতা না হলে এই গ্রীষ্মে তাকে ছেড়ে দিতে মাদ্রিদ প্রস্তুত ছিল। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হতাশ করে মাদ্রিদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

তবে আর্সেনাল ভিনিসিয়ুসের পিছু ছাড়ল না। দলবদলে যেতে না পারলেও এমিরেটস স্টেডিয়ামে প্রতিপক্ষ হিসেবে পা রাখতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। চ্যাম্পিয়নস লিগের ড্র শেষ হওয়ার পর লিগ পর্বে আর্সেনালকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল। মানে ভিনিসিয়ুসের মুখোমুখি হতে হচ্ছে গতবারের চ্যাম্পিয়নস লিগ রানার্সআপদের। 

রিয়াল আর্সেনাল ছাড়াও রোমা, শাখতার দোনেৎস্ক ও এইকে এথেন্সের মাঠে লিগ ম্যাচ খেলবে। এছাড়া ইন্টার মিলান, পিএসভি, লাইপজিগ ও এলএসকে-কে ঘরের মাঠে স্বাগ জানাবে।

২০১৮ সালের জুলাইয়ে রিয়ালে যোগ দেন ভিনিসিয়ুস। ক্লাবটির সঙ্গে আট মৌসুম ধরে আছেন। ৩৭৫ ম্যাচ খেলে ১২৮ গোল এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে ও তিনটি স্প্যানিশ সুপারকাপ জিতেছেন তিনি। এখন দেখার অপেক্ষা যে ক্লাবের জন্য বহুল আকাঙ্ক্ষিত ছিলেন, তাদের বিপক্ষে ভিনিসিয়ুস গোল করতে পারেন কি না।

এফএইচএম