বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে মার্কো ইয়ানসেনের ভাইয়ের অভিষেক

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে মার্কো ইয়ানসেনের ভাইয়ের অভিষেক

উইন্ডহুকে স্বাগতিক নামিবিয়ার বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ফলে ফিল্ডিংয়ে নেমেছে প্রোটিয়ারা। আর এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেনের ভাই ডুয়াইন ইয়ানসেনের।

অধিনায়ক বিজর্ন ফরচুইনের নেতৃত্বে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। চোট সারিয়ে দলে ফিরেছেন ওপেনার টনি ডি জর্জি। অন্যদিকে অভিজ্ঞতার ওপর আস্থা রেখে পূর্ণশক্তির বোলিং লাইনআপ নিয়ে মাঠে নেমেছে নামিবিয়া।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

লুয়ান-ডি প্রিটোরিয়াস, জর্ডান হারমান, টনি ডি জর্জি, কনর এস্টারহুইজেন (উইকেটরক্ষক), দেওয়াল্ড ব্রেভিস, রুবিন হারমান, ডুয়াইন জানসেন, বিজর্ন ফরচুইন (অধিনায়ক), এনকোবানি মোকোয়েনা, প্রেনেলান সুব্রায়েন, লুথো সিপামলা।

নামিবিয়া একাদশ:

জান ফ্রাইলিঙ্ক, লরেন স্টিনক্যাম্প, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জান নিকোল লফটি-ইটন, জেন গ্রিন (উইকেটরক্ষক), অ্যালেক্স বুসিং-ভোলশেঙ্ক, জেজে স্মিট, রুবেন ট্রুম্পেলম্যান, বার্নার্ড শোল্টজ, জ্যাক ব্রাসেল, ম্যাক্স হাইঙ্গো।

এমএমএম/