অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ খেলতে ১৫ জনের অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই দলে আছেন সাবেক দুই ভারতীয় তারকা বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড়ের ছেলে আর্যবীর শেবাগ ও অন্বয় দ্রাবিড়। কিন্তু বয়স ১৫ হওয়া সত্ত্বেও স্কোয়াডে নেই ভারতের ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশী।
ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সিনিয়র দলে অভিষেক হয়েছিল সূর্যবংশীর। আন্তর্জাতিক মঞ্চেও নিজের সামর্থ্য দেখিয়েছেন। কিন্তু তবুও অনূর্ধ্ব-১৯ দলে জায়গা হয়নি, কারণ বিসিসিআইয়ের একটি নির্দিষ্ট নিয়ম।
২০১৬ সালে বিসিসিআই একটি নিয়ম চালু করে। যোগ্যতা থাকলেও একাধিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে পারবেন না খেলোয়াড়রা। এই নিয়মের জেরে ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা হয়নি ওয়াশিংটন সুন্দরের। এই নিয়মের আগে সরফরাজ খান, সন্দীপ শর্মা, বিজয় জোল ও অন্যরা একাধিক বিশ্বকাপে খেলেছিলেন। সূর্যবংশী ২০২৬ বিশ্বকাপে খেলেছিলেন। ফাইনালে অনবদ্য এক ইনিংস খেলে ইংল্যান্ডকে হারিয়ে ভারতকে শিরোপা এনে দেন তিনি।
কিন্তু আরেকটি বিশ্বকাপে খেলার সুযোগ নেই সূর্যবংশীর। এ কারণে তাকে অনূর্ধ্ব-১৯ দলের পরিকল্পনায় রাখা হচ্ছে না বলেই তাকে বাদ দিয়েছে ভারত।
রাজকোটে আগামী ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর হবে ৫০ ওভারের সিরিজ। তারপর একই ভেন্যুতে শুরু হবে চার দিনের ম্যাচের সিরিজ। শেষ ম্যাচ আহমেদাবাদে।
৫০ ওভারের দলকে নেতৃত্ব দেবেন উত্তরখণ্ড ব্যাটার লক্ষ রাইচাদাঁনি। এই ফরম্যাটে তার ডেপুটি হিসেবে থাকা যশবর্ধন চৌহান সাদা বলের সিরিজে অধিনায়কত্ব করবেন।
১৫ জনের ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেও লম্বা ফরম্যাটে জায়গা হয়নি লেগ স্পিন অলরাউন্ডার আর্যবীর ও উইকেটকিপার ব্যাটার অন্বয়ের।
এফএইচএম
