ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ড্র হয়েছে গত বৃহস্পতিবার। দুই দিন পর শনিবার চূড়ান্ত হলো সময়সূচি। ৩৬ দলের প্রত্যেকে জেনে গেল কে কার সঙ্গে কখন কোন ম্যাচ খেলবে।
টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ের মিশনে প্যারিস সেন্ট জার্মেই তাদের প্রথম ম্যাচ খেলবে স্লোভান ব্রাতিস্লাভার সঙ্গে। তাদের মতোই রিয়াল মাদ্রিদ ইন্টার মিলানের বিপক্ষে, বার্সেলোনা ফেইনুর্দের বিপক্ষে হোম ম্যাচ দিয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা শুরু করবে।

গত আসরের রানার্সআপ আর্সেনাল প্রথম ম্যাচ খেলবে নাপোলির মাঠে। অ্যাতলেটিকো মাদ্রিদও অ্যাওয়ে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করবে লিভারপুলের বিপক্ষে। ম্যানচেস্টার সিটি তাদের অভিযান শুরু করবে এফসি পোর্তোর মাঠে।
প্রথম পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে ৮-১০ সেপ্টেম্বর, আর ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথম ছয়টি পর্ব। জানুয়ারিতে লিগ পর্ব পুনরায় শুরু হবে এবং ২৭ জানুয়ারি শেষ বা অষ্টম পর্বের খেলা হবে। প্রতিটি দলের ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি শনিবার প্রকাশ করা হবে।

চূড়ান্ত পয়েন্ট টেবিলের শীর্ষ ৮টি দল সরাসরি মার্চ মাসের রাউন্ড অব ১৬-এ পৌঁছে যাবে। ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো ফেব্রুয়ারিতে প্লে-অফ নকআউটে খেলবে, যা রাউন্ড অব ১৬-এর বাকি ৮টি দল নির্ধারণ করবে। আর ২৫ থেকে ৩৬তম স্থানে থাকা দলগুলো বাদ পড়বে।

প্রতিযোগিতার ৩৬টি দল প্রায় ২.৫ বিলিয়ন ইউরো (২.৯ বিলিয়ন ডলার) প্রাইজমানি ভাগ করে নেবে।
এফএইচএম
