বিজ্ঞাপন

ডাচ তারকার জন্য ট্রান্সফার রেকর্ড ভাঙতে চায় ম্যানসিটি

ডাচ তারকার জন্য ট্রান্সফার রেকর্ড ভাঙতে চায় ম্যানসিটি

কডি গাকপোর সঙ্গে চুক্তির আরও কাছে ম্যানচেস্টার সিটি। ডাচ ফরোয়ার্ডের প্রতিনিধিদের সঙ্গে একটি ব্যক্তিগত চুক্তিতে পৌঁছেছে তারা। লিভারপুলের কাছে কয়েক মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিটি।

গাকপো বহুমুখী প্রতিভার অধিকারী। মাঠের দুই প্রান্তেই খেলতে পারেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক তারকা। এছাড়া সেন্টার ফরোয়ার্ড হিসেবেও তাকে ব্যবহার করা যেতে পারে। এমন প্রতিভা কয়জনেরই বা আছে, তাই তো রেকর্ড গড়ে হলেও তাকে পেতে চায় সিটি।

তারা ৮৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব নিয়ে লিভারপুলের সামনে দাঁড়াবে, যা ৯৯ মিলিয়ন ইউরোর বেশি। গাকপো যদি এই পরিমাণ অর্থে সিটিজেনদের সঙ্গে যোগ দেয়, তবে সঙ্গে সঙ্গে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ডাচ ট্রান্সফার হয়ে যাবে এটি। এখন পর্যন্ত এই রেকর্ড ফ্রেঙ্কি ডি ইয়াংয়ের দেখলে। ২০১৯ সালে তিনি ৭৫ মিলিয়ন ইউরোর সঙ্গে বাড়তি ১১ মিলিয়ন ইউরোতে আয়াক্স থেকে বার্সেলোনায় যান।

অবশ্য সহজেই গাকপোকে লিভারপুল ছাড়বে না বলেই ধারণা। ইংলিশ চ্যাম্পিয়নরা তার উপযুক্ত বিকল্প খুঁজে পেলেই কেবল তাকে যাওয়ার অনুমতি দেবে। এদিকে তারা ব্রাডলি বারকোলার সঙ্গে চুক্তির ব্যাপারে প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। ১২৩ মিলিয়ন পাউন্ড ফিতে ফরাসি তারকার আসার কথা। তবুও রেডরা আরেকজন উইং ফরোয়ার্ডকে দলে নিতে চায়।

এই তালিকায় সবচেয়ে এগিয়ে ইসমাইলা সার। ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ডকে নিয়ে ইংলিশ জায়ান্টদের আগ্রহ বেশি। ইতোমধ্যে তারা নাকি ৫০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়ে রেখেছে।

এফএইচএম