বিজ্ঞাপন

চেলসিতে যোগ দিলেন এমি মার্টিনেজ

চেলসিতে যোগ দিলেন এমি মার্টিনেজ

সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে ৭.৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর এর মাধ্যমে অ্যাস্টন ভিলার সঙ্গে তার ৬ বছরের সম্পর্কের অবসান ঘটল। ২০২০ সালে আর্সেনাল থেকে ভিলাতে যোগ দিয়েছিলেন তিনি।

অ্যাস্টন ভিলার হয়ে সর্বমোট ২৫৫টি ম্যাচে অংশ নিয়েছেন মার্টিনেজ। এই ক্লাবটির হয়ে তিনটি প্রধান উয়েফা প্রতিযোগিতাতেই খেলেছেন তিনি। আঙুল ভাঙা ইনজুরি সত্ত্বেও ব্যথানাশক নিয়ে ভিলার হয়ে তার শেষ ম্যাচটি খেলেছিলেন ইউরোপা লিগের ফাইনালে।

আগে থেকেই মার্টিনেজের বিকল্প হিসেবে পার্মা থেকে জায়ন সুজুকিকে দলে ভিড়িয়েছিল ভিলা। এছাড়া ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে তার যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে।

মার্টিনেজ আগেই নতুন চ্যালেঞ্জের খোঁজে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অন্যদিকে মার্টিনেজের অবদানের প্রশংসা জানিয়ে নতুন গোলরক্ষকদের নিয়ে নতুন মৌসুমে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি।

এমএমএম/