গত ১৯ জুলাই ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে সুযোগ ছিল টুর্নামেন্ট ইতিহাসে তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জেতার। কিন্তু বাজে ফুটবল খেলে স্পেনের কাছে হার মানে তারা। ১৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয় লা রোহারা। দেড় মাসের ব্যবধানে দেশটির সামনে সুযোগ আসে হকি বিশ্বকাপ জেতার। কিন্তু পারল না।
পুরুষ হকি ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়েছে জার্মানি। গত আসরেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ফুটবলে আর্জেন্টিনা স্পেনকে হারিয়ে টানা শিরোপা জিততে না পারলেও হকিতে পেরেছে জার্মানরা। পাকিস্তানের সর্বোচ্চ চার শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসাল তারা।
এর আগে ইউরোপিয়ান পরাশক্তি জার্মানি ২০০২ সালে কুয়ালালামপুরে, ২০০০৬ সালে মনশেনগ্লাদবাখে ও ২০২৩ সালে ভুবনেশ্বরে চ্যাম্পিয়ন হয়েছিল। পাকিস্তান চারটি শিরোপা জেতে ১৯৭১, ১৯৭৮, ১৯৮২ ও ১৯৯৪ সালে। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপ ফাইনালে উঠেছিল স্পেন, সব মিলিয়ে তৃতীয়বার। কিন্তু প্রথম শিরোপার জন্য অপেক্ষা আরও বাড়ল।
বেলফিয়াস হকি এরেনায় ৮ হাজার দর্শকের সামনে অসাধারণ রক্ষণাত্মক দক্ষতা দেখিয়ে জয় তুলে নিয়েছে জার্মানি। ৪৪তম মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন জার্মানির মিচেল স্ট্রুথোপ।
এই টুর্নামেন্টে আর্জেন্টিনা সহআয়োজক দেশ নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে।
এফএইচএম
