বিজ্ঞাপন

বার্সেলোনায় যেতে আলভারেজকে লিখিত অনুমতি দিয়েছে আতলেতিকো!

বার্সেলোনায় যেতে আলভারেজকে লিখিত অনুমতি দিয়েছে আতলেতিকো!

জুলিয়ান আলভারেজের ভবিষ্যৎ নিয়ে এত দিন যে অনিশ্চয়তা ছিল, সেটিই যেন নতুন মোড় নিয়েছে। আতলেতিকো মাদ্রিদ এত দিন বলে আসছিল, সরাসরি প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে আলভারেজকে বিক্রি করবে না। কিন্তু এবার জানা গেল, সেই আলভারেজকেই বার্সেলোনার সঙ্গে দলবদল নিয়ে আলোচনার লিখিত অনুমতি দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান এল চিরিঙ্গিতো টিভির দাবি, আতলেতিকো আলভারেজকে লিখিতভাবে অন্য ক্লাবের সঙ্গে আলোচনা করার অনুমতি দিয়েছে। সাংবাদিক জর্দি জোতার দাবি, তিনি সেই নথিটি নিজ চোখে দেখেছেন।

বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা আলভারেজ নিজেও গোপন করেননি। চলতি গ্রীষ্মে কাতালান ক্লাবটিকে তার পছন্দের গন্তব্য হিসেবে দেখা হচ্ছিল। আতলেতিকো অবশ্য এত দিন অনড় ছিল—সরাসরি প্রতিদ্বন্দ্বীর কাছে দলের অন্যতম সেরা খেলোয়াড়কে ছাড়বে না তারা।

২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোয় যোগ দেওয়ার পর দ্রুতই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন আলভারেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৭ ম্যাচে তার গোল ৪৯টি, অ্যাসিস্ট ১৭টি। ২০৩০ সাল পর্যন্ত চুক্তি থাকলেও এবার নতুন চ্যালেঞ্জের খোঁজে আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আলভারেজকে নিয়ে আগ্রহ আছে আর্সেনালেরও। ভিনিসিয়ুস জুনিয়রকে না পাওয়ার পর বিশ্বমানের ফরোয়ার্ড হিসেবে আলভারেজকে দলে নিতে চেয়েছে গানাররা। কিন্তু আর্সেনাল কোচ মিকেল আরতেতাকে আলভারেজ জানিয়েছেন, তিনি ইংল্যান্ডে ফিরতে আগ্রহী নন। ফলে দলবদলের সময় শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে আর্সেনালে তার যাওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে।

এইচজেএস