বিজ্ঞাপন

ইয়ংমেন্সও ফিফা নিষেধাজ্ঞা মুক্ত, ১৩ দলের লিগের পথে বাফুফে

ইয়ংমেন্সও ফিফা নিষেধাজ্ঞা মুক্ত, ১৩ দলের লিগের পথে বাফুফে

বাংলাদেশ ফুটবল লিগে দলবদলে অংশগ্রহণ করতে আর বাধা নেই ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের। তাদের দু'টি ফিফা নিষেধাজ্ঞা ছিল। কিছু দিন আগে একটি নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছিল। আজ আরেকটি নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় তারা ফিফা নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি মুক্ত।

আগামীকাল ছিল লিগে অংশগ্রহণের জন্য ক্লাব লাইসেন্সের শেষ দিন। এর আগেই ফকিরেরপুল নিষেধাজ্ঞা মুক্ত হওয়ায় লাইসেন্সিং আবেদন করতে সমস্যা নাই। ৩ সেপ্টেম্বর ফুটবলার নিবন্ধনের শেষ দিন। ঢাকা আবাহনী সবার আগে নিষেধাজ্ঞা মুক্ত হয়েছে। বসুন্ধরা কিংস ১৪ নিষেধাজ্ঞা থেকে সম্পূর্ণ মু্ক্ত হয়ে পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার দল গঠন করেছে। ফকিরেরপুল আলোচনায় না থাকলেও তারাও নিজেদের কাজ সম্পূর্ণ করেছে।

বাংলাদেশ ফুটবল লিগে ফকিরেরপুল গত মৌসুমে অবনমিত হয়েছিল। ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস নিষেধাজ্ঞায় থাকায় দশ দলের লিগ নিয়ে অনিশ্চয়তা ছিল। তাই বাফুফে আরামবাগ, ফকিরেরপুল ও ওয়ান্ডারার্সকে প্রিমিয়ারে খেলার সুযোগ দেয়। আরামবাগ ও ওয়ান্ডারার্সের ফিফা জটিলতা না থাকায় তারা অংশগ্রহণের প্রস্তুতি নেয়। ফকিরেরপুল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এখন দল গঠনে মনোযোগ দিচ্ছে। সব কিছু ঠিক থাকলে এবার সবচেয়ে বেশি সংখ্যক ১৩ দল নিয়ে লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ফিফা রেজিস্ট্রেশন ব্যান পোর্টালে এখন বাংলাদেশের তিনটি ফাইল। দু'টি শেখ জামাল ধানমন্ডির আরেকটি সকার ক্লাব ফেনীর। এই দু'টি ক্লাব ঘরোয়া ফুটবলে আর সক্রিয় নেই। 

এজেড/এইচজেএস