বিজ্ঞাপন

মেসির বিদায়ী বার্তার পোস্টে মন্তব্য করলেন মরিনিও

মেসির বিদায়ী বার্তার পোস্টে মন্তব্য করলেন মরিনিও

যখন রিয়াল মাদ্রিদের ডাগআউটে ছিলেন হোসে মরিনিও, আর বার্সেলোনায় লিওনেল মেসি, তখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে থামানোর জন্য বিশেষ ছক আঁকতে হতো তাকে। আবারও যখন রিয়ালে ফিরলেন পর্তুগিজ কোচ, তখন আটবারের ব্যালন ডি’অর জয়ীর আন্তর্জাতিক অবসরের খবর শুনতে হলো। এলএমটেনের অবসর তার হৃদয়কেও নাড়িয়ে দিলো।

গতকাল সোমবার ইনস্টাগ্রামে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেন মেসি। সেখানেই মরিনিও তার অবিস্মরণীয় ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানিয়ে বলেছেন, তার অনুপস্থিতি বিশ্বকাপে প্রভাব ফেলবে। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর বার্তা দিয়ে মেসি লিখেছেন, ‘ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

​তিনি আরও যোগ করেন, ‘এটি অত্যন্ত কষ্টদায়ক একটি সিদ্ধান্ত ছিল এবং এখনও আমার হৃদয়ের গভীরে আঘাত করছে, তবে আমি অনুধাবন করতে পারছি যে উপযুক্ত সময় এসে গেছে। আমি আপনাদের কসম খেয়ে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়ে খেলেছি। কেবল সাম্প্রতিক বছরগুলোতে নয় যখন আমরা সবকিছু জিতেছি, বরং তার আগের দিনগুলোতেও। আমি সবসময় লড়াই করেছি এবং এই জার্সিটার জন্য আমার সবটুকু উজার করে দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত অনুভব করাতে পারি।’

পর্তুগিজ কোচ মেসির এই পোস্টে মন্তব্য করেছেন, ‘চমৎকার ও অবিস্মরণীয় আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমার অনুপস্থিতিতে পরের কোপা আমেরিকা ও পরের বিশ্বকাপ আগের মতো একইরকম থাকবে না।’

এফএইচএম