প্রথম দুই ম্যাচে লামিন ইয়ামালের পারফরম্যান্স হতাশ করছিল ভক্ত-সমর্থকদের। তবে কোচ হান্সি ফ্লিক তার ওপর আস্থা হারাননি। স্প্যানিশ ফরোয়ার্ড তারই প্রতিদান দিলেন রায়ো ভায়েকানোর বিপক্ষে জোড়া গোল করে।
প্রথম দুই ম্যাচে বার্সেলোনা সাত গোল করলেও জালের দেখা পাননি ইয়ামাল। গতকাল সোমবার ন্যু ক্যাম্পে রায়ো এগিয়ে যাওয়ার পর রাফিনিয়া সমতা ফেরান। তারপর স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা বার্সাকে লিড এনে দেন।
২১তম মিনিটে সেই গোল করে ইয়ামাল ঢুকে গেছেন রেকর্ডবুকে, যে রেকর্ড গড়ে কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডকে পেছনে ফেলেছেন তিনি। বার্সেলোনার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট জানিয়েছে সেই রেকর্ডের কথা, ‘ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লামিন ইয়ামাল ৫০ গোলের মাইলফলকে পৌঁছে গেছেন, আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপেকে টপকে গেছেন তিনি।’
ম্যাচটি ৫-২ গোলে জিতেছে বার্সা। লা লিগার প্রথম তিন ম্যাচে ১২ গোল করে তারা দাপট দেখাল। রবার্ট লেভানডোভস্কির অভাব এখনও টের পেতে দেয়নি কাতালান জায়ান্টরা।
এফএইচএম
