বাংলাদেশ ক্রিকেটে জাতীয় দলের খেলা না থাকলেও বাকি বিভাগের খেলা চলছে জোরেশোরে। চলতি সেপ্টেম্বরেও ব্যস্ততা রয়েছে ক্রিকেটারদের। ২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলবে বাংলাদেশ দল।
চলতি সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় শুরু হবে এই ক্রিকেট প্রতিযোগিতা। আয়োজনের সব ম্যাচই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ইতোমধ্যে কয়েকটি দেশ তাদের শক্তিশালী দল ঘোষণাও করেছে। বাংলাদেশও সোনা জয়ের লক্ষ্য নিয়েই দল সাজাচ্ছে।
এ ছাড়া কোচিং প্যানেলেও থাকছে বড় নাম। প্রধান কোচ হিসেবে যাবেন মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী হিসেবে থাকবেন তালহা জুবায়ের। ফিল্ডিং কোচ হিসেবে দেখা যাবে মোহাম্মদ আশিককে। এ ছাড়া টিম ম্যানেজার নাফিস ইকবাল এবং ফিজিও বায়েজেদুল ইসলাম দলের সঙ্গে যাবেন। ঢাকা পোস্টকে এমনটি নিশ্চিত করেছেন বিসিবির একজন কর্মকর্তা।
প্রায় জাতীয় দলের আদলে হবে এবারের দল। যেখানে অধিনায়ক হিসেবে দেখা যাবে তাওহীদ হৃদয় কিংবা লিটন দাসকে। এ ছাড়া মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাকলাইন, সাইফ হাসান, পারভেজ ইমন, তানজিদ তামিম, রিশাদ হোসেন ও রিপন মন্ডলদের দেখা যাবে।
প্রধান কোচ হিসেবে যাবেন মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী হিসেবে থাকবেন তালহা জুবায়ের। ফিল্ডিং কোচ হিসেবে দেখা যাবে মোহাম্মদ আশিককে। এ ছাড়া টিম ম্যানেজার নাফিস ইকবাল এবং ফিজিও বায়েজেদুল ইসলাম দলের সঙ্গে যাবেন। ঢাকা পোস্টকে এমনটি নিশ্চিত করেছেন বিসিবির একজন কর্মকর্তা।
এশিয়ান গেমসের পুরুষ বিভাগে অংশ নেবে মোট ১০ দল। অন্যদিকে নারী বিভাগের লড়াই হবে ৮ দলের মধ্যে। ছেলেদের ক্রিকেটে সরাসরি মূল পর্বে জায়গা করে নেওয়া চার দলের সঙ্গে যোগ দিতে প্রথম ধাপ পেরোতে হবে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমানকে। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল।
আর ‘বি’ গ্রুপে লড়বে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের সেরা দুটি করে দল নকআউট পর্বে উঠে বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা মাঠে গড়াবে ২৪ সেপ্টেম্বর থেকে, যা চলবে ১ অক্টোবর পর্যন্ত।
এসএইচ/এফআই
