বিজ্ঞাপন

বিপিএলে ফিক্সিং কাণ্ডে সাবেক বিসিবি পরিচালকের নাম

বিপিএলে ফিক্সিং কাণ্ডে সাবেক বিসিবি পরিচালকের নাম

সবশেষ বিপিএলে ফিক্সিং ঠেকাতে বেশ তৎপর ছিল তৎকালীন ক্রিকেট বোর্ড। কার্যত বেশ প্রতিবাদী ভূমিকায় ছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু কে জানতো সর্ষের মধ্যেই ভূত!

তৎকালীন বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। 

চলতি বছরের জানুয়ারিতে অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজ থেকেই দায়িত্ব থেকে সরে যান শামীম। পরে বিষয়টি তদন্তের জন্য বিসিবির দুর্নীতি দমন ইউনিটের (আকু) প্রধান অ্যালেক্স মার্শালের কাছে পাঠানো হয়। 

গেল জুন মাসে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। এরপরেও চলমান ছিল ফিক্সিং ইস্যুর তদন্ত। 

অ্যালেক্স মার্শালের করা সেই রিপোর্টে নাম এসেছে সাবেক বিসিবি পরিচালক শামীমসহ আরও দুই জনের। বিশ্বস্ত সূত্রে ঢাকা পোস্ট এমনটিই জানতে পেরেছে। 

এসএইচ