বিজ্ঞাপন

বাংলাদেশ সিরিজের ব্যর্থতায় বাদ পড়লেন লাবুশেন

বাংলাদেশ সিরিজের ব্যর্থতায় বাদ পড়লেন লাবুশেন

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়ান অভিজ্ঞ ব্যাটার মার্নাস লাবুশেন। সেই ব্যর্থতার খেসারতই দিতে হলো তাকে। লাবুশেনকে বাদ দিয়ে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে।

দলে সুযোগ পেয়েছেন তরুণ অলরাউন্ডার জোয়েল ডেভিস এবং বাঁহাতি ব্যাটার অলিভার পিক।

পাকিস্তান ও বাংলাদেশ সিরিজে বাজে পারফর্ম্যান্সের কারণে ওয়ানডে দল থেকে জায়গা হারিয়েছেন লাবুশেন। ট্রাভিস হেড ও মিচেল মার্শের ফেরাতে এবং তরুণদের সুযোগ দিতেই মূলত বাদ পড়েন তিনি।

জিম্বাবুয়ে সফরে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মিচেল মার্শ। দক্ষিণ আফ্রিকা সিরিজে কতটি ম্যাচ খেলবেন তার ওপর ভিত্তি করে প্যাট কামিন্স ও মিচেল মার্শ যৌথভাবে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

চোট কাটিয়ে দলে ফিরেছেন স্পেন্সার জনসন। সেই সঙ্গে ফিরেছেন দীর্ঘ সাত বছর পর সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করা ফাস্ট বোলার বিলি স্ট্যানলেক।

অস্ট্রেলিয়া ওয়ানডে দল

মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, প্যাট কামিন্স, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, অলিভার পিক, ম্যাথিউ রেনশো, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

এমএমএম/