বিজ্ঞাপন

বিপিএলের ওপর যেন নির্ভর করতে না হয়, বিসিবিকে বার্তা কোয়াবের

বিপিএলের ওপর যেন নির্ভর করতে না হয়, বিসিবিকে বার্তা কোয়াবের

যাত্রা শুরুর পর থেকে যত সময় গড়িয়েছে বিপিএলে কলঙ্কের ‘কালি’ তত বেড়েছে। প্রতি আসরেই মূল আলোচনায় থাকে পেমেন্ট ইস্যু। সবশেষ বিপিএল শেষ হলেও এখনো টাকা পাননি অনেক ক্রিকেটার। 

যে কারণে আগের মতো জোড়াতালির কোনো টুর্নামেন্ট মাঠে না নামিয়ে নতুন আঙ্গিকে বিপিএল করার ঘোষণা দিয়েছিলেন বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। 

বিপিএল না হওয়াতে আর্থিক ক্ষতির মুখে পড়বে অনেক ঘরোয়ার ক্রিকেটার। তাদের কথা চিন্তা করে বিসিবির সঙ্গে দুই দফা বৈঠক করেছেন ক্রিকেটাররা। আজ মঙ্গলবার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। 

বিপিএলের বদলে নতুন কোনো টুর্নামেন্ট হচ্ছে না বলে হতাশার কথা জানালেন মিঠুন, 'বিপিএলের পরিবর্তে নতুন কোনো টুর্নামেন্ট হচ্ছে না। বিপিএলের যে আর্থিক ক্ষতি এটা কোনোভাবেই পূরণ করা সম্ভব না। বিপিএল ভালোভাবে হোক এটা আমাদের দাবি যেমন, সাথে বোর্ডেরও দায়িত্ব।'

আজ দ্বিতীয় দফায় বিসিবিকে কী দাবি জানিয়েছেন ক্রিকেটাররা, সেই প্রসঙ্গে মিঠুন বললেন, 'আমাদের দাবি ছিল, যেন বিপিএল ছাড়াই আমাদের আর্থিক চিন্তা করতে না হয়। যেন অন্যান্য টুর্নামেন্ট দিয়েই আমরা ভালোভাবে চলতে পারি।'

'বিসিএল এনসিএল যা হওয়ার সেগুলোই হবে। সেখান থেকে যতটা কাভার করে নেওয়া যায় আর্থিকভাবে সেই চেষ্টা থাকবে।'

এসএইচ/এফআই