বিজ্ঞাপন

মেসির অবসর নিয়ে যা বললেন ফিফা সভাপতি

মেসির অবসর নিয়ে যা বললেন ফিফা সভাপতি

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর ফুটবলবিশ্বে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মেসি তার বিদায়ের ঘোষণা দিয়েছেন। তারপরই তার সতীর্থ থেকে শুরু করে বিশ্বের বিভিন্নজন হৃদয় নিংড়ানো ভালোবাসার কথা জানাচ্ছেন। এবার ফিফা সভাপতি মেসিকে বিদায় জানিয়ে বার্তা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায়ে মেসিকে সম্মান জানান ইনফান্তিনো। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারকে ‘অসাধারণ’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে, ‘তার কৌশল ও বিনম্রতা বিশ্ব ফুটবলে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

আর্জেন্টাইন জার্সিতে বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থককে একসূত্রে বাঁধার জন্য এবং অসংখ্য অবিস্মরণীয় স্মৃতি উপহার দেওয়ায় তিনি মেসিকে আন্তরিক ধন্যবাদ জানান।

২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ২০৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। আর গোল করেছেন ১২৫টি। তিনিই আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

আর্জেন্টিনার জার্সিতে একটি ফিফা বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকার শিরোপা এবং একটি ফিনালিসিমা ট্রফি জিতেছেন মেসি। এছাড়া জাতীয় দলের হয়ে অলিম্পিকে স্বর্ণজয়ও করেছেন তিনি।

এমএমএম/