আন্তর্জাতিক ফুটবলে ইতি টানলেন অ্যান্টোনিও রুডিগার। ৩৩ বছর বয়সে এসে জাতীয় দলের হয়ে আর না খেলার ঘোষণা দিলেন জার্মানির এই ডিফেন্ডার।
২০১৪ সালে জার্মানির হয়ে অভিষেকের পর ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৬টি ম্যাচ খেলেছেন রুডিগার, গোল করেছেন তিনটি। খেলেছেন ছয়টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে। ২০১৭ সালে জার্মানির কনফেডারেশনস কাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।
বিদায়বার্তায় রুডিগার বলেছেন, 'অনেক ভেবেছি। এখন জাতীয় দলে ক্যারিয়ার শেষ করে তরুণদের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে। ২০১৪ সালে প্রথমবার জার্মানির জার্সি পরার সময় স্বপ্নেও ভাবিনি, একদিন ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলব।'
জাতীয় দলের অধ্যায় শেষ করে এখন পুরো মনোযোগ ক্লাব ফুটবলে দিতে চান রুডিগার। তার ভাষায়, 'এখন আমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। যেখানে পুরোপুরি ক্লাবের দিকে মনোযোগ দেব।'
এইচজেএস
