আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এনজো ফার্নান্দেজের সঙ্গে চুক্তি করেছে এনজো ফার্নান্দেজ। প্রিমিয়ার লিগে যৌথ রেকর্ড ফি ১২৫ মিলিয়ন পাউন্ডে তাকে কিনেছে সিটি।
সিটি মঙ্গলবার জানিয়েছে, এই মিডফিল্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে তারা। গত মৌসুমে আলেক্সান্দার আইসাককে কিনতে লিভারপুল নিউক্যাসলকে একই পরিমাণ ফি দিয়েছিল।
এনজো ২০২২ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলে ছিলেন। এই বিশ্বকাপে স্পেনের কাছে ফাইনাল হারা দলেও ছিলেন তিনি।
ম্যানসিটির সঙ্গে চুক্তি করে এনজো বলেছেন, ‘এই ধরনের ক্লাবের অংশ হতে সবাই চায়। কারণ প্রত্যেকেই জানে সিটি কতটা ভালোভাবে পরিচালিত হয়। এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সিটির ট্রফি জয়ের ধারা অব্যাহত রাখতে সাহায্য করার জন্য আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এই ক্লাব সাফল্যের জন্য তৈরি।’
২৫ বছর বয়সী ফার্নান্দেজ একটা দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রি সিজনের শেষ প্রীতি ম্যাচ ও ফুলহ্যামের বিপক্ষে প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিক দর্শকদের রোষানলে পড়েছিলেন তিনি। নতুন চেলসি কোচ জাবি আলোনসো লুটনের বিপক্ষে কারাবাও কাপের দল থেকে তাকে বাদ দেন। তিনি বলেছিলেন, ‘স্কোয়াডে না থাকাই (তার জন্য) ভালো।’
গত মৌসুমে এনজো প্রায় সময় তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হেরে বিদায় নেওয়ার পরপর তিনি বলেছিলেন, পরের মৌসুমে তিনি ক্লাবে থাকবেন কি না জানেন না।
সাবেক প্রধান কোচ লিয়াম রোসেনিওর তারপর তাকে দুটি ম্যাচ থেকে বাদ দেন। পরে এনজো জানান, তার পছন্দের শহর মাদ্রিদ। তাতে করে রিয়ালে যাওয়ার গুঞ্জন উঠেছিল।
চেলসিও চাইছিল না তাকে রেখে দিতে। তবে এই বিষয়টি দ্রুত সমাধান করার জন্য আগ্রহী ক্লাবগুলোকে ১৪ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। সূত্রগুলো বলছে, ব্লুরা তার জন্য ১২০ মিলিয়ন পাউন্ড দাম চেয়েছিল। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বেনফিকা থেকে ১০৭ মিলিয়ন পাউন্ডে কেনা এনজোকে লাভে বিক্রি করতে চেয়েছিল ব্লুরা।
সেই বেঁধে দেওয়া সময় পার হয়ে গেলেও তা কার্যকর হয়নি। কিন্তু এনজো ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অটল ছিলেন। সিটিও সাড়া দিলো। গত ৪৮ ঘণ্টায় দুই পক্ষের মধ্যে ব্যাপক আলোচনা হয়। তারপরই চেলসির হাঁকানো দামের চেয়ে ৫ মিলিয়ন পাউন্ড বেশি দিয়ে চুক্তি নিশ্চিত করল ম্যানসিটি।
এফএইচএম
