অনিয়মিত হৃদস্পন্দন সংক্রান্ত সমস্যার কারণে হৃদযন্ত্রের অস্ত্রোপচার করাতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ও বর্তমান নাপোলি মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনের। তার শরীরে একটি মৃদু ও ক্ষতিকরমুক্ত অ্যারালিয়ার সৃষ্টি হওয়ায় চিকিৎসা বিজ্ঞানের সর্বাধুনিক পালসড ফিল্ড অ্যাবলেশন পদ্ধতিতে একটি অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছে নাপোলি।
ইতালিয়ান ক্লাবটির দেওয়া তথ্য অনুযায়ী, ২৯ বছর বয়সী এই স্কটিশ মিডফিল্ডারের শরীরে ধরা পড়া সমস্যাটি মৃদু প্রকৃতির। হৃদস্পন্দন স্বাভাবিক করতে আগামী কয়েকদিনের মধ্যে তার অস্ত্রোপচার সম্পন্ন হবে।
কোমোর বিপক্ষে ইতালিয়ান সিরি আর ম্যাচে দ্বিতীয় অর্ধে ম্যাকটোমিনে অস্বস্তি বোধ করায় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। মৌসুমের প্রথম আন্তর্জাতিক বিরতি শেষ না হওয়া পর্যন্ত (অক্টোবরের আগে) তিনি আর মাঠে নামতে পারছেন না।
২০২৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নাপোলিতে যোগ দেওয়ার পর দারুণ ফর্মে ছিলেন তিনি। ২০২৫ সালে নাপোলির সিরি আ শিরোপা জয়ের মৌসুমে তিনি লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।
আন্তর্জাতিক ফুটবলে স্কটল্যান্ডের হয়ে ৭৩ ম্যাচে ১৫টি গোল করা এই ফুটবলার ২০২৬ ফিফা বিশ্বকাপেও তার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
এমএমএম/
