বিজ্ঞাপন

মেসিকে আর্জেন্টাইন ফুটবলে দেখতে চান না সাবেক সতীর্থ রিকেলমে

মেসিকে আর্জেন্টাইন ফুটবলে দেখতে চান না সাবেক সতীর্থ রিকেলমে

লিওনেল মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়া প্রসঙ্গে নিজের ভাবনার কথা জানালেন হুয়ান রোমান রিকেলমে। চার বছর একই সঙ্গে মাঠ ভাগাভাগি করেছেন তারা। সাবেক সতীর্থকে প্রশংসায় ভাসানোর পর রিকেলমে ব্যাখ্যা করেছেন, কেন তিনি বিশ্বাস করেন মেসির জন্য আর্জেন্টাইন ফুটবলে না ফেরাটাই ভালো।

টিওয়াইসি স্পোর্টস-কে রিকেলমে বলেছেন, ‘আমি মনে করি তাকে আরও বেশি প্রশংসা করা উচিত আমাদের। আমরা তার জন্য আর কী চাইতে পারি, যখন সবকিছুই সে করেছে? সে তার ও আমাদের সব স্বপ্ন পূরণ করেছে। নিঃসন্দেহে, আমি জানি সে সর্বকালের সেরা কি না, কিন্তু সে কাছাকাছি। কোনো ফুটবল খেলোয়াড় এতগুলো বছর ধরে সেরা থাকতে পারেনি, এটা অবিশ্বাস্য।’

দুজনে একসঙ্গে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন। সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন রিকেলমে। মেসিকে আর্জেন্টাইন হিসেবে পাওয়া সৌভাগ্যের বললেন বোকা জুনিয়র্সের প্রেসিডেন্ট, ‘আমি জানি না আমরা আর কখনও তার মতো খেলোয়াড়কের পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারব কি না। যখন ম্যারাডোনার শেষ হলো, আমরা ভেবেছিলাম আর কেউ আসবে না। তারপর তার মতোই কিংবা তারও চেয়ে ভালো একজন চলে এলো। আমরা আর্জেন্টাইনরা খুব ভাগ্যবান। এখন তাকে যুক্তরাষ্ট্রে ফুটবল উপভোগ করতে দেওয়া উচিত, যতদিন সে চায় খেলুক। আমরা আর্জেন্টাইনরা সবসময় তাকে ভালোবাসা দিয়ে যাব, যেটা তার প্রাপ্য।’

শেষে রিকেলমে বললেন, আর্জেন্টাইন ফুটবলে না ফিরে এমএলএস খেলতে যুক্তরাষ্ট্রেই মেসির থেকে যাওয়া উচিত। তার কথা, ‘আমি মনে করি বিশ্বকাপে সে যা করেছে, তাতে সে ইতোমধ্যে খুশি। সে অনন্য, তার শূন্যস্থান অপূরণীয়। তার স্প্যানিশ জাতীয় দলে খেলার সহজ সুযোগ ছিল। কিন্তু সে আমাদের দেশের জন্য খেলল। তাকে একলা ছেড়ে দেওয়া উচিত। যতদিন পর্যন্ত চায় তাকে খেলতে দেওয়া দরকার। যুক্তরাষ্ট্রেই তার থেকে যাওয়াটা ভালো হবে। পাশাপাশি সে আর্জেন্টাইন ফুটবল ভক্তদের একজন ভক্ত হবে।’

এমএলএসে মায়ামির সঙ্গে ২০২৮ সালের এমএলএস মৌসুম পর্যন্ত। তারপরও মেসি খেলোয়াড় হিসেবে তাদের সঙ্গে থাকবেন কি না, তা এখনও অজানা। আবার শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েসেও তার ফেরার গুঞ্জন চলছিল অনেক দিন থেকে!

এফএইচএম