বিজ্ঞাপন

চীনে ঋতুপর্ণারা, ‘ভিসা জটিলতা’ নিয়েই যাচ্ছেন জিমিরা

চীনে ঋতুপর্ণারা, ‘ভিসা জটিলতা’ নিয়েই যাচ্ছেন জিমিরা

এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য বাংলাদেশ নারী ফুটবল দল চীনের গুয়াংজুতে। অ-২০ এশিয়া কাপ হকি খেলতে বাংলাদেশের নারী ও পুরুষ দলও চীনে। আজ রাতে সিনিয়র দলও যাচ্ছে চীনে এশিয়ান গেমসের প্রস্তুতি ম্যাচ খেলতে। 

বাংলাদেশ হকি দল এশিয়ান গেমসের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে জটিলতায় ছিল। খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, কোচ গেরহার্ড পিটার, ম্যানেজার আরিফুল হক প্রিন্সের কার্ডের নিশ্চয়তা এসেছে। তবে এখন কার্ড ঢাকায় পাঠাতে পারবে না আয়োজকরা। তাই ভিসা করে যেতে হবে জিমি, প্রিন্সদের। জাপানের ভিসার জন্য পাসপোর্ট দূতাবাসে জমা রাখতে হয় এবং সময়সাপেক্ষ। 

আজ রাতে বাংলাদেশের চীনের ফ্লাইট। তাই হকি ফেডারেশন থেকে যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স জাপান দূতাবাসে গিয়েছিলেন আলোচনা করতে। জাপানের ভিসা নিয়ে প্রিন্স বলেন, 'আমরা সবাই আজ চীন যাচ্ছি। জাপান দূতাবাস আমাদের রোববার মেইলের মাধ্যমে জানাবে কবে পাসপোর্ট জমা দিতে হবে। পাসপোর্ট জমা দেয়ার পর তিন কর্ম দিবস লাগবে। জিমি, আমি ও ডন ভাই (ফেডারেশনের কোষাধ্যক্ষ ও এশিয়ান গেমসের সহকারী ম্যানেজার যদিও সরকারি আদেশে কোচ লেখা) তিন দিন আগে ৯ সেপ্টেম্বর ফিরতে পারি।'

অবশেষে দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন জিমি

১৯ সেপ্টেম্বর গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন। হকি দল ঢাকা থেকে ১৫ সেপ্টেম্বর জাপানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। ১১ সেপ্টেম্বর চীন থেকে আসবে। ভিসার জন্য তিন জনকে আগেই ফিরতে হবে। চীন থেকে জাপানের ভিসা নেয়ার চেষ্টাও করেছিল হকি ফেডারেশন তবে সেটা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ জাপানিজ দূতাবাস। 

এজেড/এইচজেএস