বিজ্ঞাপন

‘পাকিস্তানকে দুর্বল দল’ বলার জন্য দুঃখ প্রকাশ করলেন ব্রড

‘পাকিস্তানকে দুর্বল দল’ বলার জন্য দুঃখ প্রকাশ করলেন ব্রড

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ‘দুর্বল দল’ বলার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা পেসার স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ড ও পাকিস্তানের চলমান টেস্ট সিরিজ এবং লর্ডস টেস্টের আগে এই মন্তব্য করেছিলেন তিনি।

সম্প্রতি ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ ইউটিউব চ্যানেলের একটি পডকাস্টে তিনি তার মন্তব্য প্রত্যাহার করেন এবং স্বীকার করেন যে এই বক্তব্যটি সঠিক ছিল না।

পাকিস্তানি সমর্থকদের সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পাওয়ার পর ব্রড অনুধাবন করেন, দেশটিতে ক্রিকেটের প্রতি ব্যাপক আবেগ রয়েছে। তিনি বলেন, দলে ১৪০ কিলোমিটার গতিতে বল করা বোলার এবং বড় শট খেলার সক্ষমতা সম্পন্ন ব্যাটার রয়েছে।

পাকিস্তানের মূল সমস্যা খেলোয়াড়দের দক্ষতায় নয়, বরং বোর্ডের প্রশাসনিক কাঠামো, দল নির্বাচনে অস্থিরতা এবং ঘন ঘন কোচিং স্টাফ পরিবর্তনের মধ্যে নিহিত বলেও জানিয়েছেন স্টুয়ার্ড ব্রড।

ব্রড স্পষ্ট জানান যে, পূর্বের বক্তব্যে মূলত দলের ওপর সব দোষ চাপানো হয়েছিল, যা অনুচিত ছিল। দুই টেস্ট দেখার পর তার ধারণা হয়েছে যে কাঠামোগত দুর্বলতাই দলের মূল চ্যালেঞ্জ।

এমএমএম/