বিজ্ঞাপন

ইনজুরি নয়, আইপিএলের গত আসরে যে কারণে মাঠে নামেননি ধোনি

ইনজুরি নয়, আইপিএলের গত আসরে যে কারণে মাঠে নামেননি ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে একটি ম্যাচেও মাঠে নামেননি ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ইনজুরির কারণে তাকে মাঠে দেখা যায়নি বলে জানা গিয়েছিল। কিন্তু এই তথ্যের সঙ্গে একমত হতে পারছেন না সাবেক ভারতীয় ক্রিকেটার এস বদ্রীনাথ।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে তিনি জানান, ধোনি কেবল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামতে চান না, তাই খেলেননি। তিনি সম্পূর্ণ ম্যাচজুড়ে পূর্ণকালীন উইকেটরক্ষক হিসেবেই খেলতে আগ্রহী ছিলেন।

বদ্রিনাথের বলেন, ‘ধোনি ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছেন যে, তিনি কেবল একজন ব্যাটিং ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, পুরো ২০ ওভার উইকেটের পেছনে দাঁড়িয়ে ভূমিকা রাখতে চান।’

বদ্রিনাথ আরও বলেন, বয়স ও শারীরিক ধকল বিবেচনায় ধোনি যদি ১৬তম ওভারের পর ব্যাট করেন এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেন, তবে তা কৌশলী দল হিসেবে সিএসকে-কে বাড়তি সুবিধা দিত।

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে শিবম দুবে বোলিং পাচ্ছেন না- এমন অভিযোগ নাকচ করে বদ্রিনাথ বলেন, এটি সম্পূর্ণ সিএসকে ব্যবস্থাপনা ও নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

এমএমএম/