বিজ্ঞাপন

আর্সেনাল ছেড়ে সৌদি ক্লাবে ব্রাজিল উইঙ্গার

আর্সেনাল ছেড়ে সৌদি ক্লাবে ব্রাজিল উইঙ্গার

আর্সেনালে সাত মৌসুম ধরে খেলেছেন। ব্রাজিলে ফুটবল ক্যারিয়ার শুরু, তারপর ইউরোপে পা রেখেছিলেন গানারদের সঙ্গে চুক্তির মাধ্যমে। ক্লাবটি এবার ছাড়লেন ব্রাজিল উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। বৃহস্পতিবার আল হিলাল তার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে।

সৌদি প্রো লিগ ক্লাব ফিক্সড ফি ৬ কোটি পাউন্ড দেবে, এছাড়া ভবিষ্যতে কোনো দলবদল করলেও পার্সেন্টেজ পাবে আর্সেনাল। ক্লাবটি তাদের ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ফিতে মার্তিনেল্লিকে বিক্রি করল। সাড়ে ৩ কোটি পাউন্ডে ২০১৭ সালে অ্যালেক্স চেম্বারলেইনকে বিক্রি করে দেওয়াই ছিল এতদিন রেকর্ড।

আল হিলালের সঙ্গে চার বছরের চুক্তি করেছেন মার্তিনেল্লি। দলটি এই মৌসুমে চার ম্যাচ শেষে জয়ের শতভাগ রেকর্ড ধরে রেখেছে।

উত্তর লন্ডন ক্লাবের সঙ্গে সাত বছরে ২৭৮ ম্যাচ খেলে ৬২ গোল করেছেন। ১৮ বছর বয়সে তিনি ব্রাজিলিয়ান দল ইতুয়ানো থেকে গানারদের সঙ্গে যোগ দেন।

গত মৌসুমে ২২ বছরে আর্সেনালের প্রথম প্রিমিয়ার লিগ ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্তিনেল্লি। সব মিলিয়ে ৫৩ ম্যাচ খেলেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও খেলেছেন ২৫ বছর বয়সী উইঙ্গার।

তবে আর্সেনালের শেষ দুটি ম্যাচ কভেন্ট্রি সিটি ও অ্যাস্টন ভিলার বিপক্ষে ছিলেন না মার্তিনেল্লি। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের শেষ ৩২ এর ম্যাচ জয়ে গোল করেছিলেন তিনি।

এফএইচএম