বিজ্ঞাপন

আকবরকে নিয়ে বিসিবির পরিকল্পনা কী তাহলে?

আকবরকে নিয়ে বিসিবির পরিকল্পনা কী তাহলে?

গেল মাসে জাতীয় দলের পাশাপাশি এইচপি দল, বাংলাদেশ ‘এ’ দল সিরিজ এবং টুর্নামেন্ট খেলেছিল। সবমিলিয়ে ৫০ থেকে ৫৫ জন ক্রিকেটার সাদা এবং লাল বলের ক্রিকেটে ছিলেন। তবে কোথাও নাম ছিল না আকবর আলীর। ঠিক কি কারণে তাকে রাখা হয়নি বিস্তারিত জানা যায়নি তখনও।

তবে এই নিয়ে এবার মুখ খুলেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলছিলেন, 'আকবর আলীকে নিয়ে কিন্তু কখনও বলিনি হিসাবের বাইরে চলে গেছে। এর আগে জিম্বাবুয়ে সিরিজে (এ দল) কিন্তু দলে ছিলেন। পারফর্ম করেছেন। আকবরের সামর্থ্য সম্পর্কে আমরা জানি। তাকে নিয়ে বেশি চিন্তা নেই। তিনি ইংল্যান্ডে খেলছেন, আমরা জানি।'

'তার জায়গায় নতুন কাউকে সুযোগ দিয়ে দেখি, তিনি কেমন করছেন। অল্প সময়ের মধ্যে অনেকগুলো সফর হয়েছে। আকবর আমাদের চিন্তার বাইরে না। জিম্বাবুয়ে সিরিজে খেলেছেন। সামনেও খেলবেন। এমন না যে চিন্তার বাইরে চলে গেছেন।'

বাশার অবশ্য জানালেন যাদের নেওয়া হয়েছে তারা পারফর্ম করেছে। টেস্ট দল নিয়ে বেশি খুশি, 'এটা অবশ্যই একটা বড় কারণ (পারফর্ম করার)। এর সঙ্গে তারা পারফর্ম করছে, শুধু অভিজ্ঞতা না, পারফর্ম করছে। এটা বেশি জরুরি। দরকারের সময়ে পারফর্ম করছে। টেস্ট দলটা এখন অনেক গোছানো, অনেক বেশি ইনট্যাক্ট দল।'

এসএইচ