বিজ্ঞাপন

রাজার সঙ্গে সালমানের দেখা না করার গুঞ্জনে হেসন, ‘অগ্রহণযোগ্য সাংবাদিকতা’

রাজার সঙ্গে সালমানের দেখা না করার গুঞ্জনে হেসন, ‘অগ্রহণযোগ্য সাংবাদিকতা’

স্কোয়াড থেকে বাদ পড়ার প্রতিবাদে দলের সঙ্গে ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করতে নারাজ ছিলেন পাকিস্তানের এক ক্রিকেটার। গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে, সেই খেলোয়াড়ের পরিচয় জানা যায়নি। তবে পরে নাম প্রকাশ্যে এসেছে, তিনি সালমান আলী আগা। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন টেস্ট কোচ মাইক হেসন এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে বলেছেন, এই খবর ডাহা মিথ্যা এবং একে ‘অগ্রহণযোগ্য সাংবাদিকতা’ বলেছেন।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ দাবি করেছিল, পাকিস্তানের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ার প্রতিবাদে এক খেলোয়াড় ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সাক্ষাতে যাননি। হেসন জানালেন, বাকিংহ্যাম প্যালেস সফরে না যাওয়ার কথা সালমানকে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছিল।

হেসন বলেন, স্কোয়াড থেকে প্রথম দফায় বাদ পড়া তিন খেলোয়াড়ের একজন ছিলেন সালমান। তাই ইমাম উল হক ও মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তার নামও বাদ পড়ে অতিথির তালিকা থেকে।

হেসন বলেছেন, ‘খবরগুলোতে ভুল তথ্য রয়েছে। লোকেরা গালগল্প তৈরি করছে। আমি যেমনটা বলেছিলাম, আমি আসার আগেই তিন খেলোয়াড়কে অব্যাহতি দেওয়া হয়েছিল, তাদের মধ্যে সালমানও ছিল। বাকিংহ্যাম প্যালেসে যাওয়ার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সময়ে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল, এই তিন খেলোয়াড় বাকিংহ্যাম প্যালেসে যেতে পারবে না। কেউ কেউ এটাকে ভিন্ন খাতে নিচ্ছে।’

এফএইচএম