বিজ্ঞাপন

বেঙ্গালুরুর নাম পরিবর্তন নিয়ে উদ্বেগের অবসান

বেঙ্গালুরুর নাম পরিবর্তন নিয়ে উদ্বেগের অবসান

চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষ হয়েছে অনেক আগেই। দ্বিতীয়বারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ট্রফি জিতেছে। তৃতীয় দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। আদিত্য বিড়লা গ্রুপ মালিকানা নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তনের শঙ্কায় উদ্বেগ দেখা গিয়েছিল ভক্ত-সমর্থকদের মনে, যার অবসান ঘটল।

ফ্র্যাঞ্চাইজির সহমালিক ও চেয়ারম্যান আরিয়ামান বিড়লা আবারও নিশ্চিত করলেন, মালিকানা পাল্টে গেলেও ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন হচ্ছে না। তাতে ১৯ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজিকে সমর্থন করা ভক্তরা স্বস্তির নিশ্বাস ফেলছেন।

আরিয়ামান বিড়লা গণমাধ্যমকে জানান, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এই নামের পরিবর্তন হবে না। এটা বিশাল একটা ব্র্যান্ড এবং আমরা নামটাকে ভালোবাসি।’ মালিকানা পরিবর্তন হলেও বেঙ্গালুরু ২০২৫ সালের মতোই দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আহমেদাবাদে ফাইনালে তারা গুজরাট টাইটান্সকে হারায়। রজত পতিদারের নেতৃত্বে ইতিহাস গড়ে দলটি। 

এফএইচএম