বিজ্ঞাপন

সমালোচনায় বিদ্ধ ‘স্বার্থপর’ এমবাপে

সমালোচনায় বিদ্ধ ‘স্বার্থপর’ এমবাপে

রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে রিয়াল মাদ্রিদের অপ্রত্যাশিত হারের পর কিলিয়ান এমবাপের আচরণ নিয়ে ক্ষোভ উগড়ে দিলো স্প্যানিশ ও ফরাসি গণমাধ্যম।

১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে রিয়াল দুইবার সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। সবচেয়ে সুবর্ণ সুযোগ নষ্ট হয় ইনজুরি টাইমে এমবাপের পেনাল্টি মিসে। ম্যাচ শেষে তার পারফরম্যান্সের কারণে ‘স্বার্থপর’ আখ্যা পেয়েছেন তিনি, যেটি তিনি ভুলে যেতে চাইবেন।

৮১তম মিনিটে ম্যাচের স্কোর ০-০ সমতায় ছিল, তখন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়ার এক অসাধারণ সেভের পর ফিরতি বলে নিখুঁত শটে স্বাগতিক দলকে এগিয়ে নেন পারট।

এর কিছুক্ষণ পর ৮৭তম মিনিটে রিয়ালের বদলি খেলোয়াড় কার্লোস এস্পির এক অনবদ্য বাইসাইকেল কিকের গোল বাতিল হয়ে যায়। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি পেয়ে ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট ছিনিয়ে নেওয়ার শেষ সুযোগ পায় মরিনিওর দল।

কিন্তু এমবাপের অপ্রত্যাশিত পেনাল্টি মিসের কারণে রিয়াল পয়েন্ট বঞ্চিত হয়। বেতিস ডিফেন্ডার মার্ক বারত্রার বিরুদ্ধে আগেই পেনাল্টি বক্সে ঢুকে যাওয়ার অভিযোগে পেনাল্টি পুনরায় নেওয়ার দাবি করলেও তা প্রত্যাখ্যান করা হয়।

এই স্ট্রাইকারের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে ফরাসি সংবাদমাধ্যম ‘জার্নাল দু রিয়াল’ তার বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিতে না পারার অভিযোগ তোলে এবং তাকে ১০-এর মধ্যে মাত্র ২ রেটিং দিয়ে এটিকে একটি ‘ভুলে যাওয়ার মতো পারফরম্যান্স’ হিসেবে বর্ণনা করে।

অন্যদিকে, ‘লা প্যারিসিয়েন’ এল এস্তাদিও লা কারতুহায় এমবাপের খেলাকে একটি ‘বিরল আনন্দহীন রাত’ হিসেবে বর্ণনা করেছে। যেখানে তার প্রেসিং ছিল ‘কৃপণতাসুলভ’ এবং টেকনিক্যাল দক্ষতা ছিল ‘ত্রুটিপূর্ণ’।

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এলদেসমার্কে’ এই ফরাসি ফরোয়ার্ডকে ১০-এর মধ্যে মাত্র ১ রেটিং দিয়েছে। তাদের মতে, বিপজ্জনক জায়গায় বল পাওয়ার পর তিনি ‘স্বার্থপর’ আচরণ করেছেন এবং এর পরিবর্তে নিজের ‘নষ্ট করা’ ফিনিশিংয়ের দিকেই মন দিয়েছেন।

এফএইচএম