বিজ্ঞাপন

বিলাবওয়ের বিপক্ষে আলভারেজকে হতবাক করলেন সিমিওনে

বিলাবওয়ের বিপক্ষে আলভারেজকে হতবাক করলেন সিমিওনে

বার্সেলোনায় যাওয়ার দরজা বন্ধ হওয়ার পর হুলিয়ান আলভারেজ দলের সঙ্গে অনুশীলনে ফিরেছিলেন। অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে শুরুর একাদশে থাকার প্রত্যাশা ছিল তার। কিন্তু লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের চতুর্থ ম্যাচে তাকে হতবাক করলেন কোচ ডিয়েগো সিমিওনে।

সান মেমেসে একাদশ ঘোষণা হতেই অনেকেই চমকে গেছেন। সম্ভবত আলভারেজ নিজেও। তাকে বেঞ্চে রাখা হয়েছে। অথচ সম্প্রতি ট্রেনিংয়ে ফিরে স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন তিনি।

তবে সিমিওনে আর্জেন্টাইন স্ট্রাইকারকে অন্য বদলি খেলোয়াড়দের পাশে তাকে বসিয়ে রাখলেন, নতুন চুক্তি জোনাথান ডেভিডের সঙ্গে। গতকাল সংবাদ সম্মেলনেও সিমিওনে বলেছিলেন, এখন আলভারেজকে সুখী দেখতে চান তিনি। তার কাছে গোলও চান।

তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে অ্যাতলেটিকো। দুটি জয় ও এক ড্র করেছে তারা।

এফএইচএম