দলবদলের বাজার বন্ধ হওয়ার দিনে ব্রিটিশ রেকর্ড ফি ১২৫ মিলিয়ন পাউন্ডে চেলসি থেকে ম্যানসিটিতে পা রেখেছেন এনজো ফার্নান্দেজ। তিন দিন পরই অনাকাঙ্ক্ষিত কারণে সিটিতে অভিষেক হয়ে গেল আর্জেন্টাইন মিডফিল্ডারের।
কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যানসিটির বেঞ্চে ছিলেন এনজো। কিন্তু শেষ মুহূর্তে নিকো ও’রেইলি ইনজুরিতে পড়ায় তাকে শুরুর একাদশে রাখেন এনজো মারেস্কা।
স্বাগতিকদের হয়ে মিডফিল্ডে শুরুর কথা ছিল ও’রেইলির। কিন্তু ম্যাচের আগে ঘাম ঝরানোর সময় চোট পান তিনি।
ব্রিটিশ গণমাধ্যম টক স্পোর্টস জানিয়েছে, ব্যথায় কোমর ধরে টানেলে ঢুকতে দেখা যায় ও’রেইলিকে। তাতে শেষ মিনিটে শুরুর একাদশে জায়গা হয়েছে এনজোর। আরেক নতুন চুক্তি ইলিমান এনদিয়ায়েরও অভিষেক হয়েছে।
এফএইচএম
