বিজ্ঞাপন

বেঞ্চ থেকে মাঠে নেমে শোচনীয় পরাজয় দেখলেন আলভারেজ

বেঞ্চ থেকে মাঠে নেমে শোচনীয় পরাজয় দেখলেন আলভারেজ

বার্সেলোনায় চুক্তি করতে না পেরে চাপা হতাশায় ভুগছেন হুলিয়ান আলভারেজ। তার মনের অবস্থা আরও শোচনীয় হলে চলতি মৌসুমের প্রথম লিগ ম্যাচ খেলতে নেমে। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ছিন্নভিন্ন হয়েছে তার দল অ্যাতলেটিকো মাদ্রিদ।

সান মেমেসে লা লিগার চতুর্থ ম্যাচে ৩-০ গোলে হেরেছে অ্যাতলেটিকো। বিরতির আগে স্কোর ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ম্যাচের চেহারা পাল্টে যায়। ৪৬তম মিনিটে নিকো উইলিয়ামস গোলমুখ খোলেন। দুই মিনিট পর বিলবাও ব্যবধান দ্বিগুণ করে রবার্ত নাভারোর গোলে।

পয়েন্ট অর্জনে মরিয়া ডিয়েগো সিমিওনে আক্রমণে পরিবর্তন আনেন। ৬০তম মিনিটে আলভারেজকে মাঠে নামান তিনি। কিন্তু মাদ্রিদ ক্লাবকে ম্যাচে ফেরাতে পারেননি আর্জেন্টাইন তারকা। আক্রমণে কোনো পার্থক্য গড়তে পারেননি তিনি।

বরং নির্ধারিত সময়ের শেষ মিনিটে ওইহান সানসেট তৃতীয় গোল করে মাদ্রিদ ক্লাবের শোচনীয় পরাজয় নিশ্চিত করেন। 

টানা দুই হারে মৌসুম শুরু করা বিলবাও পরপর দুটি ম্যাচ জিতে শক্ত অবস্থানে থাকার আভাস দিলো। অন্যদিকে হেরে গিয়ে আক্রমণভাগ ও এই মৌসুমে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা নিয়ে প্রশ্নবিদ্ধ হলো অ্যাতলেটিকো।

এফএইচএম