বিজ্ঞাপন

আর্জেন্টিনার বিপক্ষে অদ্ভুত লাল কার্ড পাওয়া এমবোলোর গোলে জয়বঞ্চিত মেসিরা

আর্জেন্টিনার বিপক্ষে অদ্ভুত লাল কার্ড পাওয়া এমবোলোর গোলে জয়বঞ্চিত মেসিরা

ব্রিল এমবোলোর কথা মনে আছে! বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে সুইজারল্যান্ড সমতায় ফেরানোর পর অদ্ভুত নিয়মে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ‘ভুল খেলোয়াড় শনাক্ত’ (মিসটেকেন আইডেন্টিটি) নিয়মে মাঠের বাইরে যেতে হয়েছিল তাকে। সেই স্ট্রাইকার নু স্টেডিয়ামে লিওনেল মেসিদের জয় ছিনিয়ে নিলেন।

ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। মেসি গোল না পেলেও আলো ছড়ান। ৮৭ মিনিট পর্যন্ত তার দল এগিয়েও ছিল। কিন্তু শেষ দিকে গোল হজম করে মায়ামি। আর সেই পয়েন্ট কেড়ে নেওয়া গোলটি করেন এমবোলো। মন্ট্রিয়েলের বিপক্ষে ৭-১ গোলের অবিশ্বাস্য জয় পাওয়ার পর ২-২ গোলে ড্র করল মায়ামি।

গত বিশ্বকাপে সেরা আটের ম্যাচে লিয়ান্দ্রো পারেদেস ও এমবোলোর মধ্যে ফাউলের ঘটনায় ‘ভুল খেলোয়াড় শনাক্তের’ মতো অদ্ভুত নিয়ম প্রয়োগ হয়েছিল। প্রথমে ফাউলের জন্য পারেদেসকে হলুদ কার্ড দেখানো হয়, পরে ভিএআরে দেখা যায়, এমবোলো ডাইভের অভিনয় করেছেন। তারপরই সিদ্ধান্ত বদলে সুইস স্ট্রাইকারকে দ্বিতীয় হলুদ কার্ড দিলে মাঠ ছাড়তে হয়। 

গত মাসে আটলান্টায় যোগ দিয়ে প্রথম সুযোগেই মেসিদের জয় ছিনিয়ে নিয়ে সেই ঘটনার প্রতিশোধ নিলেন এমবোলো। তার আগে মেজর লিগ সকারের এই ম্যাচে ৩২ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের কর্নার কিক থেকে দারুণ হেডে মায়ামিকে এগিয়ে দেন কাসেমিরো। এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন ব্রাজিলিয়ান।

Swiss forward Embolo joins Atlanta United - Yahoo Sports

মিগুয়েল আলমিরন আটলান্টাকে সমতায় ফেরান তিন মিনিট পর। তারপর মেসির তুলে দেওয়া পাস ধরে টেলাসকো সেগোভিচ লুইস সুয়ারেজকে গোল বানিয়ে দেন। উরুগুয়ান স্ট্রাইকার মৌসুমের ১২তম গোল করেন বাঁ পায়ের শটে। 

২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মায়ামি। কিন্তু ৮৭তম মিনিটে এমবোলোর গোলে পয়েন্ট হারায় তারা। এর আগে প্রথমার্ধে মেসি একটি চোখ ধাঁধানো ফ্রি কিকে পোস্টে আঘাত করে তাকে হতাশ করে বল।

ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে দ্বিতীয় স্থানে মায়ামি। ১১ ম্যাচ হাতে রেখে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১০ পয়েন্ট পেছনে তারা।

এফএইচএম