বিজ্ঞাপন

প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ-ফি বৃদ্ধি, বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ-ফি বৃদ্ধি, বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

বিপিএলকে দেশের বৃহত্তম ঘরোয়া টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হয়। ক্রিকেটারদেরও বড় অঙ্কের অর্থ প্রাপ্তির সুযোগ থাকে এই ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায়। এবারের বিপিএল মাঠে গড়াচ্ছে না, কিছুটা সময় নিয়ে গোছালো টুর্নামেন্ট করতে চায় বিসিবি। বিপিএল না হওয়াতে স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়বেন স্থানীয় ক্রিকেটাররা। 

বিশেষত কেবল ঘরোয়া ক্রিকেট-নির্ভর খেলোয়াড়রা এমন সিদ্ধান্তের ভুক্তভোগী হবেন। সেসব বিবেচনায় নিয়ে বিসিবির সঙ্গে দুই দফা বৈঠক করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পরে বিসিবি সভাপতি তামিম ইকবাল নতুন করে প্রথম শ্রেণিসহ ঘরোয়া ক্রিকেটে ম্যাচ-ফিও বাড়ানোর কথা জানান। চার দিনের ম্যাচে এখন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পাবে ক্রিকেটাররা। ওয়ানডে ম্যাচ ১ লাখ টাকা ও টি-টোয়েন্টির জন্য ৮০ হাজার টাকা।

বিশ্বের অন্যান্য দেশে ঘরোয়াভেদে প্রথম শ্রেণির ম্যাচ-ফি বরাদ্দের অবস্থানে বাংলাদেশ এখন দ্বিতীয়। ভারত ম্যাচপ্রতি ৩ লাখ ১২,০০০ টাকা করে দেয়। যেখানে বাংলাদেশ এবার দেড় লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । এ ছাড়া নিউজিল্যান্ড ১ লাখ ২৬,৫০০ টাকা এবং পাকিস্তানে প্রথম শ্রেণির ম্যাচপ্রতি বরাদ্দ ৮৮,৬৩৫ টাকা। 

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের ৪২,০০০ টাকা করে দেয়। সবচেয়ে কম পারিশ্রমিক দিয়ে থাকে শ্রীলঙ্কা
বোর্ড। মাত্র ১১,২৪৪ টাকা।

এসএইচ/এএইচএস