বিজ্ঞাপন

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা নিয়ে কি ইনফান্তিনো অনুতপ্ত?

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা নিয়ে কি ইনফান্তিনো অনুতপ্ত?

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতার অংশীদারত্ব বিক্রির প্রস্তাব এসেছিল জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে। উয়েফাসহ একাধিক মহাদেশীয় সংস্থার আপত্তির মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসেন তিনি। এই ধরনের বিতর্কিত প্রকল্প হাতে নেওয়ার কারণে কি সুইস প্রশাসক অনুতপ্ত?

ইনফান্তিনো ওই পরিকল্পনার কথা প্রকাশ্যে জানানোর পর ফিফা প্রথম ইভেন্ট আয়োজন করছে। শনিবার কাতোউইসে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ শুরু হয়েছে। সেখানেই বাতিল হওয়া বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা নিয়ে প্রশ্ন শোনেন তিনি।

পোল্যান্ড ও আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচ দেখতে হাজির হন ইনফান্তিনো। সেখানে তিনি বলেন, ‘সুন্দর পোল্যান্ডের কাতোউইসেতে আসতে পেরে আমি অনেক খুশি। এই অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের জন্য দারুণ আয়োজন। এটা দুর্দান্ত।’

গত ছয় সপ্তাহ ধরে যে সমালোচনার ঢেউ ধেঁয়ে আসছে, তার জন্য অনুতপ্ত কি না প্রশ্নে ইনফান্তিনো বললেন, ‘আপনারা জানেন অনেক কিছু থাকবে বলার মতো। কিন্তু সেটা বলার জন্য সঠিক সময় ও সঠিক স্থান থাকতে হবে। আজ নয়, এখানে নয়। কিন্তু আজ এখানে আমরা ফুটবল উপভোগ করছি।’

এফএইচএম

বিজ্ঞাপন