ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে নিজ নিজ ম্যাচ জিতে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন জার্মান তারকা আলেকজান্ডার জভেরেভ ও কোকো গফ। চিলির আলেজান্দ্রো তাবিলোকে ৬-২, ৭-৬(২) ও ৬-২ সেটে হারিয়েছেন জভেরেভে। আর স্পেনের ক্রিস্টিনা বুকসাকে ৬-৩, ৬-৪ সেটে হারান কোকো।
এদিকে তিন সেটের এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ে বেলজিয়ামের এলিস মার্টেনসকে ৬-৩, ৩-৬ ও ৭-৫ সেটে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন দুবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ওসাকা।
আর ২০২২ সালের চ্যাম্পিয়ন ইগা শিয়াটেক এবং দ্বিতীয় বাছাই এলেনা রিবাকিনা- উভয়েই সরাসরি সেটে জয় পেয়ে পরবর্তী রাউন্ডে উঠেছেন।
তবে দিনটা ছিল স্বাগতিক সমর্থকদের জন্য কিছুটা হতাশার। নবম বাছাই টেলর ফ্রিটজ দুই সেটে এগিয়ে থেকেও আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্দোলোর কাছে ৩-৬, ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-৪ সেটে হেরে বিদায় নেন।
এছাড়া নারী এককে সাবেক ফাইনালিস্ট ম্যাডিসন কিস ও আমান্ডা আনিসিমোভা নিজ নিজ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।
এমএমএম/
