বিজ্ঞাপন

জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নাইজেরিয়ার মেয়েরা

জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নাইজেরিয়ার মেয়েরা

আফ্রিকা কোয়ালিফায়ার ডিভিশন ১-এর রোমাঞ্চকর ফাইনালে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৭-এর মূল পর্বে জায়গা করে নিয়েছে নাইজেরিয়া। বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বছরের বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের প্রতিনিধিত্ব করবে দলটি।

ফাইনাল ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ওভারে ৯৮ রান সংগ্রাহ করে নাইজেরিয়া। দলের পক্ষে অধিনায়ক ক্রিস্টাবেল চুকউওনই সর্বোচ্চ ২১ রান করেন। এছাড়া বিউটি ওগুয়াই ১৯ ও জেসিকা বায়েনি ১৫ রান করেন।

জিম্বাবুয়ের বোলারদের পক্ষে ক্রিস্টিন মুতাসা দুটি এবং তাদিওয়ানাশে গারুতসা ১টি উইকেট নেন।

মাত্র ৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নাইজেরিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বিপদে পড়ে জিম্বাবুয়ে। সালাম মুসেকার ২৭, বেথেল জিনিয়ামার ২১ এবং নিকোলেট নিকার ১৮ রান করলেও ১৯.৫ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায় তারা।

নাইজেরিয়ার সবচেয়ে সফল বোলার উসেন পিস। সর্বোচ্চ ৩টি উইকেট নেন তিনি। পাশাপাশি জেনিফার গডউইন ও অ্যানয়েন্টেড আখিগবে দুটি করে উইকেট তুলে নেন।

এদিকে টুর্নামেন্টের রুয়ান্ডাকে ৭ উইকেটে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে উগান্ডা। আয়োজক তানজানিয়া ২৯ রানে কেনিয়াকে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করে। অন্যদিকে, মালাউইকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সপ্তম স্থানে টুর্নামেন্ট শেষ করে নামিবিয়া।

এমএমএম/